Murshidabad Accident: 'কঠোরতম ব্যবস্থা', স্কুলভ্যান দুর্ঘটনায় আশ্বাস মুখ্যমন্ত্রী, রেল-রাজ্যের ক্ষতিপূরণ ঘোষণা

Published : Jul 17, 2026, 01:33 PM IST
Chief Minister Suvendu Adhikari express grief over the Murshidabad school van accident compensation announced by both the Railways and the State

সংক্ষিপ্ত

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরিস্থিতির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরিস্থিতির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি যে, যারা এর জন্য দায়ী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

রেলের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৬টা ৪০ নাগাদ খাগড়াগাট রোড ও কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে ১৩৪৩১ আপ নবদ্বীপ ধাম-বালুরঘাট এক্সপ্রেস চলে যাওয়ার পর গেটম্যান ভুলবশত গেটটি খুলে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত ৫৩০৫৪ নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি হঠাৎ লেভেল ক্রসিংয়ের কাছে চলে আসে এবং হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া সেকশনে নিমতিতার কাছে ২৪এ/২ (24A/2) নম্বর লেভেল ক্রসিং গেট দিয়ে পার হতে থাকা একটি পুলকারে ধাক্কা মারে। দু'জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সহ মোট তিনজন (০৩) ঘটনাস্থলেই মারা যান এবং আহত আরও পাঁচজনকে (০৫) চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের নাম জেসিকা ইয়াসমিন (৯), ফারহানা সুলতানা (৬), জামশেদ আলি (৬৫)।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, "মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, তাদের পরিবার—বিশেষ করে তাদের বাবা-মায়ের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই গভীর শোক লাঘব করার মতো কোনও ভাষা নেই। এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ ও পরিস্থিতি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের যাতে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা আমরা নিশ্চিত করছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যাযয় ব্যক্তিগতভাবে তদারকি করছেন যাতে আহতরা মেডিক্যাল কলেজে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পান।'

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রেলমন্ত্রী। মৃত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এছাড়াও রাজ্যের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তদন্তের জন্য ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে রেল। অনুপ কর্মকার নামের গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্ট পিডব্লিউআই (PWI) কৌশিক মালকে সাসপেন্ড করা হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Berhampore Train Accident: খোলা ছিল রেলগেট! লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা স্কুলগাড়িকে, হত ৪ জন
Weather Update: সকাল থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, কতদিন চলবে এমন আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?