
Suvendu Adhikari: দীপাবলিতে নন্দীগ্রামবাসীর জন্য ১৫ কোটি টাকার উন্নয়ন উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! নন্দীগ্রাম থানার কালীপুজো উপলক্ষে থানার নতুন ভবনের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
Suvendu Adhikari: দীপাবলিতে নন্দীগ্রামবাসীর জন্য ১৫ কোটি টাকার উন্নয়ন উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! নন্দীগ্রাম থানার কালীপুজো উপলক্ষে থানার নতুন ভবনের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ নন্দীগ্রাম থানায় পৌঁছন তিনি। এদিনের অনুষ্ঠানে সেবাদান কর্মসূচিও পালন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, রাজ্যের ৪৫২টি থানায় জিম, পরিস্রুত পানীয় জল এবং জেনারেটরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নন্দীগ্রামে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হবে একটি অতিথিশালা। নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকদের জন্য আবাসন এবং থানায় আসা সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা হবে ওয়েটিং রুমও।