
চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে আরও ৪৫,১৮৫টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে জানানো হয়েছে। বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেকনিক্যাল এডুকেশন, পুলিশ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং স্কুলশিক্ষা দপ্তরে নিয়োগের প্রস্তাব রয়েছে। এর মধ্যে আছে টেকনিক্যাল এডুকেশন। মোট শূন্য আসন ১ হাজার ৮৮৬টি। তারপর আছে পুলিশ। নিয়োগ করা হবে ৯৯৬ জনকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে শূন্য আসন ৭,১১৯টি। এছাড়া স্কুলশিক্ষা দফতরে শূন্য পদ সৃষ্টি করা হয়েছে ৩৩,১৯৯টি। এর মধ্যে প্রাথমিকে ৪,৪৩২টি, আপার প্রাইমারিতে ৬,০৫২টি, অ্যাসিস্টেন্ট টিচার ১২ হাজার ৩৪৩টি এবং হেডমাস্টার ৪ হাজার ৩৯৪টি।
নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা বলা হলেও, কোন পদে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন করার যোগ্যতা কী হবে এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কী—সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট দফতরের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মহালয়াতেই রাজ্যের ১১ হাজার পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, নভেম্বরের শেষে আরও ৯ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে ৪৫ হাজার চাকরি নিয়ে বড় সুখবর দিয়েছেন তিনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.