Suvendu Adhikari: শুভেন্দুর নামে নন্দীগ্রামে দেওয়াল লেখা, পাল্টা ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ TMC-র

Published : Mar 16, 2026, 12:44 PM IST
NANDIGRAM Suvendu Adhikari name Wall writing  begins Nandigram TMC faces the challenge of averting defeat

সংক্ষিপ্ত

BJP Vs TMC: প্রার্থী ঘোষণা হওয়ার আগেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লেখা শুরু হয়েছে। বিজেপি কাল প্রার্থী ঘোষণা করবে। কিন্তু তার আগেই দেওয়াল লেখা শুরু করায় বিকর্ত নন্দীগ্রামে। বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ টিএমসির। 

না বিজেপি, না তৃণমূল কংগ্রেস- এখনও পর্যন্ত রাজ্যে যুযুধান দুই দল প্রার্থী ঘোষণা করেনি। সবেমাত্র রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরই তড়়িঘড়ি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়ার লিখন শুরু হয়েছে নন্দীগ্রামে। আর তাই নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। তৃণমূলের হুঁশিয়ারি শুভেন্দুকে ৫০ হাজার ভোটে হারাবে।

শুভেন্দুর নামে নন্দীগ্রামে দেওয়াল লেখা শুরু

রবিবার বিকেলে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কমিশনের নির্দেশ অনুযায়ী পূর্ব মেদিনীপুরে ভোট হবে, ২৩ শে এপ্রিল। রাজ্যের বিভিন্ন জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে পাখির চোখ নন্দীগ্রাম। গত বিধানসভায় নন্দীগ্রামে উড়েছিল গেরুয়া আবির। তবে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেনি। ভোটের দিন ঘোষণার পরেই নন্দীগ্রামে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করলেন শুভেন্দু অধিকারীর নামে,যেখানে লেখা ২১০ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পদ্মফুল চিহ্নে জয়যুক্ত করুন। বিজেপির দেওয়াল লিখন কে কেন্দ্র করে ইতিমধ্যেই কটাক্ষ তৃণমূলের।

নন্দীগ্রাম বিজেপি মন্ডল চারের র সভাপতি সৌমিত্র দে বলেন, ' নন্দীগ্রাম সারা পশ্চিমবঙ্গকে পথ দেখায়। শুভেন্দু অধিকারী এই বিধানসভায় প্রার্থী হচ্ছেন আমরা সুনিশ্চিত করে ফেলেছি তাই দেওয়াল লিখন এর কাজ শুরু করেছি।' সূত্রের খবর শুভেন্দুর সবুজ সংকেত পাওয়ার পরেই কর্মীরা দেওয়াল লিখছেন এমনটাই জানান সৌমিত্র দে। প্রসঙ্গত গতকাল সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারি বলেন "দল জিজ্ঞাসা করলে বলব নন্দীগ্রামেই লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিত।"

পাল্টা সরব তৃণমূল

তবে দেওয়াল লিখন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।বিজেপির দেওয়াল লিখন কে কটাক্ষ করে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানান পাঁচ বছরে শুভেন্দু অধিকারী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে কোনও কাজ করেনি,কিন্তু শুভেন্দু অধিকারি যদি ভোটে দাড়ান তাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করেন শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানন গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: 'সচিব বদলে লাভ নেই, এবার মুখ্যমন্ত্রী বদল চাই' মমতাকে কড়া আক্রমণ দিলীপের
মার্চে এখনও পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে? রিপোর্ট চাইল কমিশন