Published : May 07, 2026, 06:30 PM ISTUpdated : May 07, 2026, 07:26 PM IST
Suvendu Adhikari PA Death: বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাটি শুভেন্দুর অন্যান্য সহকর্মীদের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে আবার সামনে এনেছে যা এক অশুভ চক্রের ইঙ্গিত দেয়।
বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী আপ্ত সহায়ক, ৪২ বছর বয়সি চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। তিনি কলকাতা থেকে বাড়ি ফেরার পথে হামলাকারীরা গাড়িতে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা করা হয়। তাঁর চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
212
পরিকল্পিতভাবে হামলা
পুলিশের মতে, হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালায়। প্রথমে অন্য একটি গাড়ি চন্দ্রনাথ রথের গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিল। বাইকে চড়ে আসা হামলাকারীরা এরপর গাড়িটির কাছে গিয়ে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খালি কার্তুজ উদ্ধার করেছে।
312
কেন বার বার শুভেন্দু অধিকারী আপ্ত সহায়ক হত্যা?
তবে শুভেন্দু অধিকারী আপ্ত সহায়ক হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও তিন তিন জন আপ্ত সহায়ক হয়ে কাজ করেছেন শুভেন্দু অধিকারির। তাদের সঙ্গেও ঘটেছে এমন ধরণের দুর্ঘটনা। জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি।
২০১৩ সালে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন প্রদীপ ঝা
২০১৩ সালে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হয়ে কাজ করতেন প্রদীপ ঝা। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। তবে মৃত্যুর কয়েকদিন আগে যদিও আপ্ত সহায়কের কাজ থেকে সরে গিয়েছিলেন তিনি।
512
প্রদীপ ঝা-র রহস্য মৃত্যু
পুলিশের তদন্ত অনুসারে, অতিরিক্ত মদ্যপানের জন্য খাবারের কণা শ্বাসনালিতে আটকে তার মৃত্যু হয়।তবে প্রদীপ ঝা-র পরিবারের তরফ থেকে সে সময় অভিযোগ করা হয়, তাকে হত্যা করা হয়েছে।
২০১৮ সালের অক্টোবরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি।
712
শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুতে বেশ নাজেহাল হতে হয়েছে অধিকারী পরিবার-কে। এই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যয় শুভব্রত চক্রবর্তীর পরিবার-কে বিচারের আশা দেখিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন।
812
রহস্যময় মৃত্যুর তালিকায় রয়েছে পুলক লাহিড়ীর
২০২১ সালে শুভেন্দু অধিকারী আপ্ত সহায়কের রহস্যময় মৃত্যুর তালিকায় রয়েছে পুলক লাহিড়ীর নামও।কোভিডের প্রকোপ তখনও পুরোপুরিভাবে কাটেনি। সেই সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর হয়ে গণনার কাজে যুক্ত ছিলেন পুলক লাহিড়ী।
912
পুলক লাহিড়ীর রহস্যজনক মৃত্যু
এক কথায় তিনি ছিলেন কাউন্টিং এজেন্ট। নির্বাচনে শুভেন্দুর জয়ের পর-পরই পুলক লাহিড়ীর রহস্যজনক মৃত্যু হয়। অনেকেই মনে করেন, তিনিও ভোট-পরবর্তী হিংসার মুখে পড়ে যান। ফলে চন্দ্রনাথ রথের মতো তাঁরও মৃত্যু হয়। তবে অদ্ভুতভাবে এই নিয়ে বিশেষ কোনও সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়নি, কারণ তখনও শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী নেতা। অন্য়দিকে ক্ষমতায় ছিলেন মমতার তৃণমূল। অনেকের মতে এই মৃত্যু বা হত্যাকাণ্ডের কোনও প্রমাণই নেই।
1012
আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি
আর এবার আবার ২০২৬-এ নির্বাচণ জেতার পর মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে খুন করা হয় বলে অভিযোগ।
1112
শুভেন্দুর সঙ্গেই ছিলেন রথ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে শুভেন্দুর সঙ্গেই ছিলেন তাঁর আপ্তসহায়ক। দিনের শেষে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় মধ্যমগ্রামে এক বিরিয়ানির দোকানের সামনে তাঁর গাড়ি থামে।
1212
খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা
চালকের পাশের আসনেই বসেছিলেন চন্দ্রনাথ। হঠাৎ মোটরবাইকে চড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। চন্দ্রনাথের শরীরে অন্তত তিনটি গুলি লাগে। তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.