মোদীর 'দিদি ও দিদি'র পরে অমিত শাহের 'এই দিদি'! ভিডিও পোস্ট করে সমালোচনা TMC-র

Published : Apr 21, 2026, 06:36 PM IST
Taking  jibe at Mamata Banerjee Narendra Modi said Oh Didi  Amit Shah said Hey Didi referring to  TMC

সংক্ষিপ্ত

TMC Video: ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'দিদি ও দিদি'। যা নিয়ে আজও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন অনেকে। এবার প্রায় সেই পথে হেঁটেই 'এই দিদি' বললেন অমিত শাহ। সমালোচনা তৃণমূলের। 

ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'দিদি ও দিদি'। যা নিয়ে আজও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন অনেকে। এবার প্রায় সেই পথে হেঁটেই 'এই দিদি' বললেন অমিত শাহ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিজেপির দুই নেতার সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দলের অফিসিয়াল এক্স অ্য়াকাউন্ট থেকে দুটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াঃ

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস লিখেছে,

২০২১ সালে নরেন্দ্র মোদী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন। ব্য়াঙ্গাত্মকভাবে তাঁকে সম্বোধন করে ডেকে ছিলেন 'দিদি ও দিদি'। বিজেপি এর মূল্য চুকিয়েছে।

২০২৬ সাল,অমিত শাহ মমতাকে সম্বোধন করতে গিয়ে 'এই দিদি ' বলেছেন। এরা বিন্দুমাত্র শিক্ষালাভ করেনি।

এই অপমান ক্ষমা করা হবে না। ভোলা হবে না। বিজেপি তাদের নিজেদের কথা বলার মাধ্যমে - নিজেদের কন্ঠে ক্যামেরার সামনে নিজেদের ভাগ্য নিজেরাই সিলমোহর করে দিয়েছে। যা সমগ্র বাংলার মানুষ দেখলো। মনে রাখবে।

তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়েছে 'তোমাদের পতন নিশ্চিত। এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রেখো না।'

দেখুন তৃণমূলের পোস্ট করা ভিডিও।

 

 

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

তৃণমূল কংগ্রেস লিখেছে,

২০২১ সালে নরেন্দ্র মোদী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন। ব্য়াঙ্গাত্মকভাবে তাঁকে সম্বোধন করে ডেকে ছিলেন 'দিদি ও দিদি'। বিজেপি এর মূল্য চুকিয়েছে।

২০২৬ সাল,অমিত শাহ মমতাকে সম্বোধন করতে গিয়ে 'এই দিদি ' বলেছেন। এরা বিন্দুমাত্র শিক্ষালাভ করেনি।

এদিন রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন অমিত শাহ। সেখানে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে। রাজ্যের দুর্নীতির জন্য অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, "কিছুদিন আগেই মোদীজি লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিল এনেছিলেন, কিন্তু মমতা দিদি এই বিলকে ব্যর্থ করার জন্য কাজ করেছেন।" তিনি আরও বলেন, "উনি শুধু নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। তাই বিজেপি জিতলে বাংলার বাইরে থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন, এই বলে মানুষকে ভুল বোঝাচ্ছেন।"

দলীয় কর্মী ও সমর্থকদের আশ্বাস দিয়ে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। "আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলার পরের মুখ্যমন্ত্রী বিজেপিরই হবেন এবং তিনি বাংলারই ভূমিপুত্র হবেন। তিনি নিশ্চিতভাবেই কোনও ভাইপো হবেন না, বিজেপির একজন কার্যকর্তা হবেন," বলেন তিনি।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dantan Clash: ভোটের আগেই কেন অগ্নিগর্ভ দাঁতন? মেরে বিজেপি প্রার্থীর হাত কারা ভাঙল? দেখুন
West Bengal Elections 2026: রুই মাছ খেয়ে ‘মাছ রাজনীতি’কে কড়া খোঁচা! মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের