Elephant Rescue: তিস্তার স্রোত থেকে উদ্ধার হস্তিশাবক, মায়ের কাছে ফিরতেই বকুনি! তারপর যা করল

Elephant Rescue: তিস্তার স্রোত থেকে উদ্ধার হস্তিশাবক, মায়ের কাছে ফিরতেই বকুনি! তারপর যা করল

Published : Sep 23, 2026, 05:20 PM IST

Elephant Rescue: উদ্ধারের পর সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ছোট্ট হাতিটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। সন্তানকে ফিরে পেয়েই ছুটে আসে মা হাতি। প্রথমে যেন রাগে বকুনি, তারপর দু’এক ঘা। কিন্তু সেই রাগের আড়ালেই ছিল গভীর মমতা।

Elephant Rescue: সিকিমে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে উত্তাল তিস্তা নদী। তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল এক ছোট্ট হস্তিশাবক। সেই সময় প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে দেখতে পান একদল মৎস্যজীবী। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। পরে বন দপ্তরের কর্মীদের সহযোগিতায় তিস্তার ভয়ঙ্কর স্রোত থেকে উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে। উদ্ধারের পর সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ছোট্ট হাতিটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। সন্তানকে ফিরে পেয়েই ছুটে আসে মা হাতি। প্রথমে যেন রাগে বকুনি, তারপর দু’এক ঘা। কিন্তু সেই রাগের আড়ালেই ছিল গভীর মমতা। কিছুক্ষণ পরেই নিজের শুঁড় দিয়ে সন্তানকে আদর করে, তিস্তার জলে স্নান করিয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় মা হাতি। এরপর ফের শুরু হস্তিশাবকের দুষ্টুমি! তিস্তার জলে নেমে ডুব, জল ছিটানো আর খুনসুটিতে মেতে ওঠে সে। মৎস্যজীবীরা তাকে আটকাতে এগিয়ে যেতেই ছোট্ট শুঁড় দিয়ে এক ব্যক্তির গলা জড়িয়ে ধরে হস্তিশাবকটি। মায়ের বকুনি, উদ্ধারকারীদের মানবিক উদ্যোগ এবং হস্তিশাবকের এই মিষ্টি দুষ্টুমি, সব মিলিয়ে মুহূর্তগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

05:26Tulu Mondal Latest Update: সাড়ে ৯ ঘণ্টা পুলিশের জেরা! ফের সিউড়ি থানায় হাজির বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল
07:54Congress Inner Clash News: কংগ্রেসের কর্মীসভায় রণক্ষেত্র নাকাশিপাড়া! প্রকাশ্যে চেয়ার ছোড়াছুড়ি, ধুন্ধুমার কাণ্ড
08:21‘পশ্চিমবঙ্গে গো-মাতাকে হত্যা করতে দেব না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
04:24Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনায় বিরাট বদল! পরিবার পিছু নতুন নিয়ম জানালেন শুভেন্দু, নতুন নিয়মে বাদ পড়বেন কারা?
11:48Dilip Ghosh: '২০৩৬-এ মুখ্যমন্ত্রী হবেন অভিষেক', কুণালের এই মন্তব্য শুনে কী বললেন দিলীপ?
08:12Bengali Film Industry News: এবার সব সিনেমা হলে বাংলা ছবি বাধ্যতামূলক! হল মালিকদের কড়া হুঁশিয়ারি সরকারের
04:30CM Suvendu On Guru Nanak Jayanti: গুরু নানকের জন্মজয়ন্তীতে বড় উপহার! গুরুদ্বারে কমিউনিটি সেন্টার তৈরির প্রতিশ্রুতি শুভেন্দুর
07:23পশ্চিমবঙ্গে গো-মাংস নিষিদ্ধের পথে শুভেন্দু, পাল্টা কী বললেন হুমায়ুন কবীর?
09:22Samik Bhattacharya On Bangladesh Issue: বাংলাদেশে হিন্দুদের উপর ফের হামলা! ঝাঁঝিয়ে উঠলেন শমীক
05:48Rekah Patra Sister: কীভাবে শরীরে ঢুকল বিষ? রেখা পাত্রকে নিয়ে এবার মুখ খুললেন দিদি রেবা! কী বললেন?
Read more