মমতা-অভিষেকের সংগ্রামের কথা 'The Untold Story of Banerjee', মুক্তি পাবে ভোটের আগে

Published : Mar 02, 2026, 10:36 AM IST
The Untold Story of Banerjee documentary about CM Mamata Banerjee is released before  2026 assembly vote

সংক্ষিপ্ত

The Untold Story of Banerjee ছবির টিজার রিলিজ করবে আজ কলকাতা প্রেস ক্লাবে। ভোটের আগেই মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে থাকছে মমতা-অভিষেকের সংগ্রামের কথা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে তৈরি হচ্ছে ডকু ফিচার 'দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি'। শ্যুটিং-এর কাজ চলছে। তবে ভোটের আগেই তথ্যচিত্রটি মুক্তি পাবে। উদ্যোক্তাদের দাবি ভোটের আগে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতেই এই তথ্য়চিত্র তৈরি করা হয়েছে।

মমতাকে নিয়ে তথ্যচিত্র

'দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি'(The Untold Story of Banerjee) মাত্র ২৫ মিনিটের একটি তথ্যচিত্র। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সংগ্রামের কথাই তুলে ধরা হবে। আজ বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তথ্যচিত্রের টিজার লঞ্চ অনুষ্ঠান রয়েছে। আরকে এন্টারটেনমেন্টের ব্যানারে এই তথ্যচিত্র প্রযোজনা করেছেন জুনইদ খান। ছবিতে তিনি অভিনয় করেছেন। তথ্যচিত্রের পরিচালনায় রয়েছে রাহুল সাহা। উদ্যোক্তারা জানিয়েছেনস ভোটের আগে বিরোধীদের অপ্রচারে যাতে রাজ্যের মানুষ কান না দেয় তারজন্যই এই ছবি তৈরি করা হচ্ছে। জুনেইদ আরও জানিয়েছেন, ছবির কনসেপ্ট আর স্ক্রিপ্ট তাঁরই। শ্যুটিং চলছে।

The Untold Story of Banerjee -র বিষয়বস্তু

জুনেইদ খান জানিয়েছেন এই তথ্যচিত্রের বিষয় বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আন্দোলন। রাজ্যের মানুষের জন্য় তিনি আগেও আন্দোলন করেছেন। আগামী দিনেই করবেন। ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকেই দেখানো হয়েছে। জুনেইদ আরও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় কী করে 'দিদি ' হয়ে উঠলেন তা ক্যামেরায় ধরা হয়েছে। পাশাপাশি বঙ্গ রাজনীতিতে যুবনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উত্থানের কাহিনিও তুলে ধরা হয়েছে। জুনেইদ বলেছেন,অনেকেই জানেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আন্দোলনের সূচনাপর্ব থেকেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁর ছায়াসঙ্গী। অনেক ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। সেইসব কথাই তুলে ধরা হয়েছে ছবিতে।

শ্যুটিং বাকি

The Untold Story of Banerjee-র শ্যুটিং সম্পূর্ণ হয়নি। রমজানের কারণে শ্যুটিং বন্ধ রয়েছে। এই ছবিতে অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ খান। বাকিদের অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ছবির শ্যুটিং হয়েছে। এর আগে তিনি অভিষেককে নিয়ে একটি ছবি তৈরি করেছেন, 'আসছে বস'। জুনেইদ জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী আমার আবেগ, অভিষেক আমার আইডল। একবার গানের অ্যালবামের জন্য নিজের সোনার ব্রেসলেট বিক্রি করেছিলাম। এবার ডকু-ফিচার তৈরির জন্য পঞ্চান্ন গ্রামের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি।'

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে কমিশন, থাকবেন পুলিশ-প্রশাসনিক কর্তারাও
কাল থেকে টানা ছুটি! বাংলার সরকারি কর্মীদের জন্য মার্চ মাসে ছুটির মেলা, তালিকা প্রকাশ নবান্নের