
রায়গঞ্জ এনকাউন্টার-কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বড় বার্তা দিলেন আরজি করের নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তথ্য লোপাট করা হত, আর এখন অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টার হচ্ছে।
Ratna Debnath: রায়গঞ্জ এনকাউন্টার-কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বড় বার্তা দিলেন আরজি করের নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তথ্য লোপাট করা হত, আর এখন অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টার হচ্ছে। বিজেপির সরকার আগে এলে তাঁদের এভাবে ঘুরে বেড়াতে হত না বলেও মন্তব্য করেন তিনি। রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনা ঘিরে যখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে, তখনই এই বিষয়ে মুখ খুললেন রত্না দেবনাথ। গুরুতর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে সওয়াল করে তিনি বলেন, 'ওদের বেঁচে থাকার অধিকার নেই।'
রায়গঞ্জ এনকাউন্টার নিয়ে ঠিক কী বললেন তিনি? শুনুন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের বক্তব্য।