West Bengal Weather: আজ থেকে আবহাওয়ার ভোলবদল, রাজ্য ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম?

Published : Apr 25, 2026, 07:02 AM ISTUpdated : Apr 25, 2026, 08:11 AM IST

তীব্র গরমের পর অবশেষে স্বস্তির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে এবং কালবৈশাখী আছড়ে পড়বে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। এই অবস্থা থেকে শীঘ্রই মিলবে মুক্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবার মিলবে স্বস্তি। দক্ষিণবঙ্গ জুড়ে আছড়ে পড়বে কালবৈশাখী। কোথাও কোথাও ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইবে ঝড়। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। 

25

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার থেকে বদল হবে আবহাওয়া। জানা গিয়েছে, দক্ষিণের প্রায় সব জেলাতেই হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে পশ্চিমের কয়েক দেলায় গরম ও অস্বস্তি জারি থাকবে। আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে  ৩৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে দিনের বেলায় গরম থাকলেও বিকেলের পর বদল হতে পারে আবহাওয়া। 

35

শনিবার আবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তীব্র গরম চলছে। এই সকল এলাকায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে আর বিকেল থেকে হবে বৃষ্টি।

45

তেমনই রবিবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণে সব জেলাতে হবে বৃষ্টি। রবিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আছড়ে পড়বে কালবৈশাখী। কমবে গরম। 

55

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গেও চলছে ঝড় বৃষ্টি। সেখানে আজও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং-এ আজ হবে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories