TMC Vs BJP: ভোটের আগে মহিলাদের ঘুষ? BJPর 'মাতৃশক্তি ভরসা কার্ড' নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Published : Apr 16, 2026, 03:07 PM IST
TMC Accuses BJP of Bribery Over Matri Shakti Card Files Complaint Against Adhikari and Irani

সংক্ষিপ্ত

Matri Shakti Card: বিজেপির 'মাতৃশক্তি ভরসা কার্ড' নিয়ে জোর বিতর্ক। তৃণমূলের অভিযোগ, এটা ভোটের আগে মহিলাদের ঘুষ দেওয়ার চেষ্টা। এই মর্মে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী ও স্মৃতি ইরানির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছে তারা।

বিজেপির 'মাতৃশক্তি ভরসা কার্ড' চালু এবং বিলি করা নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং স্মৃতি ইরানির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি (MCC) ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

TMC-র অভিযোগ

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন, গত ১৫ এপ্রিল বিজেপির নেতারা এবং কর্মীরা মিলে এই স্কিমটি ঘোষণা করেন। তাঁরা প্রতিশ্রুতি দেন, মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এর জন্য রাজ্যজুড়ে ফর্ম বিলি করাও শুরু হয়ে গিয়েছে।

তৃণমূল তাদের চিঠিতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, টাকার প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের এই ফর্ম পূরণ করতে উৎসাহিত করা হচ্ছে। ভোটের মুখে ভোটারদের প্রভাবিত করার জন্য এটা আসলে ঘুষ ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের অভিযোগ, অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের টার্গেট করে ভোটের সুবিধা পেতেই এই পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে বিজেপি।

মহিলাদের প্রলুব্ধ করা হচ্ছে: TMC

চিঠিতে বলা হয়েছে, "এই ঘোষণার আড়ালে মহিলাদের ফর্ম পূরণ করতে প্রলুব্ধ করা হচ্ছে এবং এরপরেই সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার বা নগদে টাকা দেওয়া হবে। যেভাবে এবং যে সময়ে এই টাকা বিলি করার কথা বলা হচ্ছে, তা থেকে স্পষ্ট যে এটা কোনও বিচ্ছিন্ন বা দাতব্য কাজ নয়। বরং ভোটের ঠিক আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার জন্য এটি একটি পরিকল্পিত এবং সমন্বিত পদক্ষেপ।"

চিঠিতে আরও বলা হয়, "এই কর্মকাণ্ডটি সংগঠিত এবং ব্যাপক বলে মনে হচ্ছে, যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করছেন, যা একটি ইচ্ছাকৃত এবং পূর্বপরিকল্পিত কৌশলের প্রমাণ দেয়। মূলত অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলারাই এর লক্ষ্য। তাঁদের এই ধরনের প্রলোভন দেখানো আসলে অন্যায়ভাবে ভোটের সুবিধা পাওয়ার চেষ্টা। এই ধরনের কাজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তিকে আঘাত করে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে সমান সুযোগ নষ্ট করে।"

তৃণমূলের আরও দাবি, এই স্কিমটি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৩ নম্বর ধারা অনুযায়ী একটি 'দুর্নীতিমূলক কাজ' এবং এটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর আওতায়ও শাস্তিযোগ্য অপরাধ।

TMC-র নিশানায় শুভেন্দু অধিকারী

তৃণমূল কমিশনকে অনুরোধ করেছে, শুভেন্দু, স্মৃতি এবং বিজেপির অন্য নেতাদের বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করা হোক। আদর্শ আচরণবিধি ভাঙার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং বিজেপিকে অবিলম্বে এই স্কিম বন্ধ করার নির্দেশ দেওয়া হোক।

মাতৃশক্তি ভরসা কার্ড

প্রসঙ্গত, পয়লা বৈশাখের দিন বিজেপি এই প্রতীকী 'মাতৃশক্তি ভরসা কার্ড' চালু করে। তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের পাল্টা হিসেবেই বিজেপি এই কার্ড এনেছে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Election 2026: 'এবার মূল থাকবে না, শুধু তৃণ থাকবে!' শুভেন্দু-শমীক-মিঠুনের মহাগর্জন!
Abdur Razzak Jalangi: IPAC কে টাকা না দেওয়ায় তাঁকে প্রার্থী করেনি তৃণমূল, দল ছেড়ে বিদায়ী বিধায়কের বিস্ফোরক দাবি