TMC MLA Meeting: তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ?

Published : May 19, 2026, 07:40 PM ISTUpdated : May 19, 2026, 07:53 PM IST
TMC MLA Meeting

সংক্ষিপ্ত

TMC MLA Meeting: 'গৃহযুদ্ধ'! লেগে গেল দলের অন্দরেই। তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! এবার সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ? সেটাই জানা যাচ্ছে। মঙ্গলবার, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে তথা কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে কার্যত, বিদ্রোহী হয়ে উঠলেন তৃণমূলের তিনজন বিধায়ক।

TMC MLA Meeting: 'গৃহযুদ্ধ'! লেগে গেল দলের অন্দরেই। তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! এবার সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ (TMC MLA Meeting)? সেটাই জানা যাচ্ছে। মঙ্গলবার, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে তথা কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে কার্যত, বিদ্রোহী হয়ে উঠলেন তৃণমূলের তিনজন বিধায়ক (tmc mla list 2026)। 

তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'!

এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। উপ-নির্বাচনের ঠিক দুদিন আগে, ভোটের ময়দান ছেড়ে পালানো ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কেন্দ্র করে দলের সাধারণ সম্পাদক তথা খোদ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো নিশানা করে আঙুল তুললেন দলের তিন বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রের খবর, জাহাঙ্গিরকে কেন বহিষ্কার করা হবে না? সেই প্রশ্নও উঠেছে তৃণমূলের অন্দরে। 

 

 

শুধু তাই নয়, অভিষেকের ডায়মন্ডহারবার মডেলকে খোঁটা দিয়ে সেই লোকসভা কেন্দ্রের অধীনে ফলতা বিধানসভার প্রাক্তন তথা পালিয়ে যাওয়া তৃণমূল প্রার্থীকে ‘কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি কুণালবাবুরা। 

দলে অভিষেকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে?

শোনা যাচ্ছে, কুণাল ঘোষ দাবি করেছেন, মন খুলে কথা বলতে দিতে হবে তাদের। আর ঘরে বসে বৈঠক না করে, একটু রাস্তায় নামতে হবে বলেও তিনি উপদেশ দিয়েছেন। জানা গেছে, মঙ্গলবারের এই হাইভোল্টেজ বৈঠকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দোপাধ্যায় এবং এন্টালির বন্দোপাধ্যায়ের সন্দীপন সাহা। 

এমনকি, দলে অভিষেকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর। কেন ভোটের দুদিন আগে, তৃণমূলের প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গির খানকে এখনও বহিষ্কার করা হল না? সরাসরি সেই প্রশ্ন তুলেছেন সন্দীপন এবং ঋতব্রত। এমনটাই সূত্রের খবর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

জনসুনামির মাঝে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ভয়েই প্রার্থীপদ প্রত্যাহার জাহাঙ্গীরের
Mogra: সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগড়াকাণ্ডে তোলপাড়! দেখুন