
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ভিডিও। যিনি ক্ষোভ উগরে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তাঁর কথায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্যই তাঁদের ব্যবহার করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁদের উন্নয়নের কোনও ব্যবস্থা করেননি। কিন্তু তিনিও তাঁদের ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ব্যক্তি।
সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপটি ভাইরাল হয়েছে সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, 'বাংলায় কোনও উন্নয়ন। বাংলায় মুসলিমদের জন্য একটি কলেজ নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই, একটা স্কুলও নেই। কী করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের জন্য? শুধুমাত্র আমাদের বলেছেন, তোমরা ভোট লুঠ করতে যাও। হিন্দুদের ভয় দেখানোর জন্য যাও। আমাদের শুধুমাত্র ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে।' সংশ্লিষ্ট ব্যক্তি হিন্দুদের সনাতনী বলেও উল্লেখ করেন। তিনি বলেন, হিন্দুদের রামনবমী, দুর্গাপুজো হয়। সেখানে তাদের হামলা করতে হয়। তিনি আরও বলেন, 'গুলি আমরা করি, গুলি আমরাই খাই। মরতেও হয় আমাদের। জেলেও আমাদেরও যেতে হয়। ' তিনি আরও বলেন, এটাই বাংলার পরিস্থিতি।
এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।
ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও তিনি কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি। কিন্তু বিজেপির দাবি তিনি হিন্দুদেরই সতর্ক করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রীতিমত প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায় শুধুমাত্র সম্প্রদায় বলেই তাঁর বক্তব্য রেখেছেন। তিনি হিন্দু বা মুললিম কোনও কিছুই উল্লেখ কেননি।
সোমবার ধর্মতলায় অবস্থিত ধর্নামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছে। যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে তাহলে এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না,ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে কেউ দিন ভুল বুঝবেন না।' তবে মমতা তাঁর মন্তব্যে কোনও সম্প্রদায়ের কথা উল্লেখ করেননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.