TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন

Published : Feb 26, 2026, 03:42 PM IST
tmc bjpTMC  sarcastic letter in protest against Modi open letter goes viral on social media

সংক্ষিপ্ত

TMC Vs BJP: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূলের কটাক্ষ পত্র সোশ্যাল মিডিায়ায় ভাইরাল। 

ভোট নির্ঘণ্ট প্রকাশ হয়নি। ভোটার তালিকাও এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু ভোটের লড়াইয়ে জমজমাট রাজ্য। সম্প্রতি রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিজেপির জনপ্রিয় স্লোগান 'জয় শ্রীরাম'-এর বদলে 'জয় মা কালী' স্লোগান তুলে দিয়েছিলেন। এবার তারই পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের কটাক্ষ পত্রঃ

 

 

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোদীকে কটাক্ষ করা হয়েছে। সেখানে তৃণমূলে মোদীর কাজের ও ভাষণের একগুচ্ছ ভুল ধরেছে। সেখানে মোদীর বিরুদ্ধে ২ কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক কেলেঙ্কারির কথা বলা হয়েছে মনরেগা প্রকল্পকে কেন্দ্র করে। পাশাপাশি মোদী সম্প্রতি ভাষণ দিতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন। যা নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের কটাক্ষপত্রে। সেখানে বলা হয়েছে, 'আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে খুব হালকা ভাবে নিয়েছি। ' সেখানে আরও বলা হয়েছে, তাঁর দল স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসুকেও অসম্মান করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্মান করেছে বলে চিঠিতে দাবি করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের চিঠিতে SIR-এরও উল্লেখ রয়েছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংসোধনের কারণে ১৬০ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বিজেপির বিকশিত বাংলা প্রচারের কটাক্ষ করা হয়েছে।

সম্প্রতি রাজ্য জুড়ি বিকশিত বাংলার প্রচার চালাচ্ছে বিজেপি। তৃণমূলের চিঠিতে তারও কটাক্ষ করা হয়েছে। এই পরিস্থিতিতে এখনও এই কটাক্ষ পত্র নিয়ে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। তবে এই পরিস্থিতিতে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় TMC-BJPর যুদ্ধ শুরু হয়েছে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: বাংলা ছেড়ে বাঙালিরা কেন বেঙ্গালুরুমুখী? চাঞ্চল্যকর দাবি বিজেপি রাজ্য সভাপতির
BJP-তে যোগ দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়, দাঁড়াতে পারেন ভোটেও