কড়া হল প্রশাসন! এই ভুলে বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, মার্চে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার

Published : Feb 16, 2026, 11:10 AM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেয়েছে। তবে, নতুন নিয়ম অনুযায়ী আধার লিঙ্ক না থাকা বা জয়েন্ট অ্যাকাউন্ট হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। নতুন উপভোক্তা সংযোজনের পাশাপাশি প্রশাসন এখন নিয়ম পালনে কড়া হচ্ছে।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই সকল ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-র মতো নানান ভাতা। এবার তালিকায় যোগ হল যুব সাথী।

210

এই সকল ভাতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

310

রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে এতদিন পেত হাজার টাকা করে। সাধারণ জাতির মহিলারা পেতেন হাজার। তপশিলি জাতির মহিলারা পেতেন ১২০০ টাকা। সদ্য় বৃদ্ধি পেয়েছে ভাতা।

410

ফেব্রুয়ারি থেকে বাড়ছে ভাতা। এবার সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা। তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাবেন। মার্চেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে, জানেন কি সামান্য ভুলে বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট।

510

এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়েছে। দীর্ঘ যাচাই বাছাই-র পর বাড়ানো হয়েছে সংখ্যা। প্রায় ১ লক্ষ ২৫ হাজার মহিলার নাম নতুন করে যুক্ত হয়েছে।

610

পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, গতকয়েক মাস ধরেই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়েছিল। দুয়ারে সরকার শিবির ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষাধিক আবেদন জমা পড়েছে।

710

সেগুলো থেকে বাছাই করে প্রায় ১.২৫ লক্ষ আবেদন মঞ্জুর করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। অর্থাৎ মার্চে ঢুকবে টাকা।

810

এদিকে আগামী মাস থেকেই কড়া হচ্ছে প্রশাসন। প্রতি মাসে টাকা পেতে হলে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তা অবশ্যই আধার লিঙ্ক করা হতে হবেন। কারও সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হলে আর টাকা ঢুকবে না।

910

তাই চলতি মাসের মধ্যে আধার লিঙ্ক করে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে মিলবে না টাকা।

1010

তেমনই যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে নয়, তারা আর পাবেন না ভাতা। তেমনই যাদের পারিবারিক আয় নির্দিষ্ট সীমার থেকে বেশি তারা আর পাবেন না ভাতা। তাই দেরি না করে আবেদন করে ফেলুর। বর্তমানে বিভিন্ন অঞ্চলে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories