Yuva Sathi: এই নথি না থাকলে মিলবে না 'যুব সাথী' প্রকল্পের টাকা, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Published : Feb 13, 2026, 09:20 AM IST

এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে যুব সাথী প্রকল্প, যার মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন প্রার্থীরা এই কয়টি নথি জমা দিলে তবেই পাবেন ভাতা। জেনে নিন কী কী।

PREV
110

বাংলায় যুব সাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তবর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিক ভাবে, অগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে।

210

এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা অর্থ সাহায্য পাবেন। তবে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে বিশেষ কয়টি নথি জমা দিতে হবে। জেনে নিন কী যোগ্যতা লাগবে?

310

যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে হতে বয়সের সীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন।

410

কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন।

510

এখন প্রশ্ন কীভাবে করবেন আবেদন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প হবে। দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন যুব সাথী প্রকল্পের জন্য। এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্যে এখনই কোনও পোর্টাল চালু করা হয়নি।

610

www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইট এই প্রকল্পের শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে। যুব সাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যে প্রচুর ভুয়ো ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়েছে। তাই সতর্ক হন।

710

যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে হলে কয়টি বিশেষ নথি প্রয়োজন। প্রয়োজন আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, আপনার মোবাইল নম্বর যেখানে ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত নথি আসবে।

810

এই প্রকল্প দ্বারা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিধানসভাভিত্তিক ক্যাম্পগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদন জমা করতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পরে উপভোক্তার মোবাইল নম্বরে এই সংক্রান্ত এসএমএস পাঠিয়ে নিশ্চিয়তা দেওয়া হবে।

910

এই রাজ্য মমতা সরকার আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে আরও কত কী। এর দ্বারা রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ এমনকী গৃহবধূরা পেয়ে থাকেন আর্থিক সাহায্য। মাসে মাসে ১০০০ থেকে ২ হাজার টাকা করে ঢোকে অ্যাকাউন্টে।

1010

এদিকে সদ্য রাজ্যবাসীকে সুখবর দিয়েছে মমতা সরকার। বিধানসভা নির্বাচনের আগে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এক ধাক্কায় ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়িয়ে দিল সরকার। সেই মতো চলতি ফেব্রুয়ারি থেকে বর্ধিত ভাতা পাবেন রাজ্যের মহিলারা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories