WB Weather: সক্রিয় মৌসুমি রেখার প্রভাবে উত্তর-দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট , কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি?

Published : Aug 07, 2026, 07:50 AM IST

Today West Bengal Weather Update: সকাল থেকেই আকাশের মুখভার। বৃহস্পতিবার থেকেই দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি....

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

পশ্চিমবঙ্গ জুড়ে আবারও সক্রিয় হয়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে?

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জল জমা, যানজট এবং স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

35
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদী-নালার জলস্তর বৃদ্ধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

45
ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরে এই বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে কৃষিকাজে উপকার মিললেও নিচু এলাকায় জল জমা, শহরাঞ্চলে যান চলাচলে বিঘ্ন এবং বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।

55
আরও বাড়বে বৃষ্টির দাপট

মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে শুরু করে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত সক্রিয়। এর প্রভাবে বাড়ছে বৃষ্টি। আজ উত্তর বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হবে বজ্রপাত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories