
আজ মহাসপ্তমী। প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যাচ্ছে ঠাকুর দেখার ঢল। ভিড় সামাল দেওয়া এখন ট্রাফিক পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। এই সময় দর্শনার্থীদের জন্য যাতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ না হয়, সে কারণে বিশেষ উদ্যোগ নিল সরকার। জারি করা হল বিশেষ বিধিনিষেধ।
পূর্ব বর্ধমানে জিটি রোড নির্দিষ্ট সময়ের মধ্যে এই রাস্তা দিয়ে টোটো, মোটর ভ্যান, পণ্যবাহী গাড়ি এবং বাস চলাতল করতে পারবে না। জিটি রোডে টোটো, মোটর ভ্যান ও পণ্যবাহী গাড়ি চলবে না বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত। এই বিধি নিষেধ জারি থাকবে ১৬ অক্টোবর মহাষষ্ঠী থেকে ২২ অক্টোবর একাদশী পর্যন্ত।
এই কদিন শুধু ছোট যান বা পণ্যবাহী গাড়িই নয়, বাস চলাচলের ক্ষেত্রেও সময় বেঁধে দিয়েছে প্রশাসন। ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে পরের দিন ভোর ৩টে পর্যন্ত শহরের প্রধান জিটি রোড টাউন সার্ভিস বাস এবং দূরপাল্লার বাস চলাচল নিষিদ্ধ থাকবে। এই সময় বাসে যাতায়াত করতে হলে বিকল্প রুটের খোঁজ নিন।
উৎসবের মরশুমে ভিড়ের খবর সকলের কানে আসছে। রেকর্ড ভিড় হচ্ছে একাধিক প্যান্ডেলে। এই ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল সরকার। উৎসবের মরশুমে যাতে কারও আনন্দ নষ্ট না হয়, তাই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। মণ্ডপে মণ্ডপে ভিড় সামাল দিতে কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার জিটি রোডে টোটো, মোটর ভ্যান ও পণ্যবাহী গাড়ি চলবে না বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত। দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পূর্ব বর্ধমানের জিটি রোডে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত টোটো, মোটর ভ্যান ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়া, ১৭ থেকে ২১ অক্টোবর বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বাস চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.