তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, গ্রেফতার সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

Published : May 07, 2021, 09:23 PM IST
তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, গ্রেফতার সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

সংক্ষিপ্ত

গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর এক তৃণমুল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী অসীম অধিকারী শুক্রবার সন্ধ্যে নাগাদ গ্রেফতার করা হয় অসীম অধিকারীকে অসীমবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ

গ্রেফতার করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরকে। এক তৃণমুল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল বহিষ্কৃত তৃণমুল কাউন্সিলর তথা সদ্য যোগ দেওয়া বিজেপি কর্মী অসীম অধিকারী। রায়গঞ্জে গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় অসীমবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

তৃণমুল কংগ্রেসের কর্মী অভিজিৎ সরকারের অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় অসীম অধিকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। 

উল্লেখ্য, রায়গঞ্জ থানার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমুল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে বেধরক মারধর করে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। 

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ সদ্য বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আচমকা তৃণমূল কর্মী অভিজিতের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। 

বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলবারের বাঁট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তাঁকে গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর ওই অভিযুক্ত বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা  পালিয়ে যায়। এই ঘটনার পরে আহত তৃণমুল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত অসীম অধিকারীর বিরুদ্ধে। 

শুক্রবার সন্ধ্যায় অসীম অধিকারী রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আই সি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অসীম অধিকারীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি