দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা

Published : Feb 21, 2026, 05:56 PM IST

মমতা সরকারের 'জাগো প্রকল্প' রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে, যোগ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন ৫,০০০ টাকার অনুদান দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। 

PREV
18

সাধারণ মানুষের জন্য একের পর এত জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা সরকার। তেমনই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করেছে বিশেষ প্রকল্প। এবার যদিও মহিলাদের পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। এবার প্রকাশ্যে এল নয়া চমক।

28

মমতা সরকারের আনা প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি খ্যাত। সদ্য চালু হয়েছে যুবসাথী। এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। এবার প্রকাশ্যে নয়া প্রকল্পের কথা।

38

এবার আর মাসে ১৭০০ টাকা নয়। এবার মিলবে ৫ হাজার টাকা। আর্থিক অনুদান মিলবে এবার নতুন করে। প্রকাশ্যে এল জাগো প্রকল্পের কথা। এই কয়টি যোগ্যতা আপনার থাকলে আজই আবেদন করুন।

48

জাগো প্রকল্প মূলত রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য চালু করা একটি স্কিম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করে তোলা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা আর ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে উৎসাহ দেওয়া।

58

রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শক্তিশালী করা আর ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে উৎসাহ দেওয়া। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের আওতায় এই প্রকল্পটিকে চালনা করা হয়। সরকারের মতে, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা শুধুমাত্র নিজেরা স্বাবলম্বী হন না, বরং পরিবার এবং সমাজের অর্থনৈতিক উন্নতি হয়।

68

জাগো প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় বলে খবর। এই টাকা সরাসরি ওই গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। এমনকি রাজ্য সরকার তরফ থেকে এই প্রকল্পের সুবিধা পাবে। সবথেকে বড় ব্যাপার, শহর এবং গ্রাম উভয় জায়গায় এই প্রকল্পের সুবিধা পাবেন।

78

এই সুবিধা পেতে হলে মহিলাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠার সদস্য হতে হবে।

গোষ্ঠীর কার্যকার অন্তত এক বছর ধরে সক্রিয় থাকতে হবে।

গোষ্ঠীর নামে সক্রিয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

88

অ্যাকাউন্টে ন্যূনতম ৫ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে।

টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে।

গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যরাই থাকতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories