Bekar Bhata: পড়ে গিয়েছে অক্টোবর মাস, কবে খুলছে ‘যুবশক্তি’ পোর্টাল? কোথায় করবেন আবেদন?

Published : Oct 02, 2026, 08:49 AM IST

রাজ্যে নতুন সরকারের আমলে বেকার যুবকদের জন্য 'যুবশক্তি' ভাতা চালু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। খুব শীঘ্রই যুবশক্তি ভরসা কার্ড পোর্টালের মাধ্যমে আবেদনের বিজ্ঞপ্তি জারি হবে।

PREV
15

পড়ে গিয়েছে অক্টোবর মাস। প্রায় পাঁচ মাস ধরে বাংলায় রয়েছে বিজেপি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পরই একাধিক ভাতা যেমন চালু করেছে তেমনই রাজ্যবাসীর জন্য নানান সুবিধা আনছে সরকার।

25

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা চালু করেছে। তেমনই বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার অনুদানের পরিমাণ বাড়িয়েছে। তেমনই অক্টোবর থেকে চালু হতে চলেছে যুবশক্তি।

35

যুবশক্তি ভাতা পাবেন রাজ্যের বেকার যুবকেরা। এবার বেকার যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। অক্টোবরে চালু হবার কথা ভাতা। তার আগে করতে হবে আবেদন। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অক্টোরর থেকে খুলবে পোর্টাল। এখন প্রশ্ন হল কবে থেকে করতে পারবেন আবেদন?

45

এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। আবাদেনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তেমনই আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের পরিবারের মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন।

55

জানা গিয়েছে, ইতিমধ্যে ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু চলতি মাস থেকে প্রকল্প কার্যকর হবে বলা হয়েছে তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories