WB BJP News: দলের নির্দেশ অমান্য করার অভিযোগ, ৫০ জনেরও বেশি দলীয় কর্মীকে শো-কজ বিজেপির

Published : May 23, 2026, 09:14 AM IST
Samik Bhattacharya

সংক্ষিপ্ত

WB BJP News: ভোটে গেরুয়া শিবির জিততেই অন্য পার্টিতে গিয়ে হামলার অভিযোগ! এবার দলীয় কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কী বলছে বিজেপি নেতারা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB BJP News: দলের নির্দেশ পালন না করায় প্রায় ৫০ এর ওপরে দলীয় কর্মীকে শো কজ বিজেপির। সূত্রের খবর, নির্বাচনে জয় লাভের পর দলের নির্দেশ পালন না করার জন্য প্রায় ৫০ উপর দলীয় কর্মীকে বিজেপি শোকজ করেছে।

বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এই শো কজ করেছে। এদের বিরুদ্ধে নানা অভিযোগে রয়েছে বলে জানা গিয়েছে। কেউ দলের নির্দেশ না শুনে অন্য দলের পার্টি অফিস দখল করেছে। কেউ হুমকি বা মারধোর করেছে অন্য দলের কর্মীদের। এমন নানা অভিযোগে এই শো কজ। তবে এখনও পর্যন্ত কাউকে দল থেকে বহিস্কার করা হয়নি বলে বিজেপি সূত্রে খবর।

অন্য দলে হামলার অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ বিজেপি শিবিরের:- 

সূত্রের খবর, গত ৪ মে রাজ্যে পালা বদল হতেই দিকে দিকে খবরের শিরোনামে উঠে আসে বিক্ষিপ্ত হিংসা-অশান্তির খবর। আর এই বিষয়টি যে মোটেও ভালো চোখে দেখছেন না বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব তা আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছিলেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তারপরও ধরা পড়েছে বেশকিছু অশান্তির ছবি। যা নিয়ে এবার কড়া পদক্ষেপে হাঁটল গেরুয়া শিবিপর। দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে আপাতত শোকজ করা হল ৫০জন দলীয় কর্মীকে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আরও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে কীনা সেই বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য শ্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে, মোদির ঝালমুড়ি খাওয়ার পর ভাইরাল, এবার হুমকি ফোনে আতঙ্কে ঝাড়গ্রামের বিক্রম সাউ। ১৯ এপ্রিল বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খান। সেই ঘটনার পর থেকেই ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ রাতারাতি ভাইরাল হয়ে যান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বিক্রমের নাম ও ছবি।

কিন্তু জনপ্রিয়তার সেই আলো এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিক্রম ও তাঁর পরিবারের কাছে। অভিযোগ, গত কয়েকদিন ধরে পাকিস্তান ও বাংলাদেশ থেকে একাধিক ফোন ও ভিডিও কল আসছে তাঁর মোবাইলে। সেইসব কলের মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন বিক্রম।

এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন বিক্রম সাউ ও তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুরো বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক নম্বর থেকে আসা হুমকি ফোন ঘিরে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: WB BJP News - দলের নির্দেশ অমান্য করার অভিযোগ, ৫০ জনেরও বেশি দলীয় কর্মীকে শো-কজ বিজেপির
Annapurna Bhandar: জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩ হাজার, কীভাবে হবে ভেরিফিকেশন? প্রকাশ্যে নয়া আপডেট