WB DA Hike: পুজোর আগেই মিলবে বকেয়া মহার্ঘ ভাতার টাকা? মাত্র কয়েক দিনের অপেক্ষা মিলতে চলেছে বিরাট সুখবর

Published : May 24, 2026, 08:29 AM IST

WB DA Hike: বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের অবসান হতে চলেছে। 

PREV
17
মহার্ঘ ভাতা নিয়ে নাজেহাল কর্মীরা

WB DA Hike: ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের পর থেকেই মহার্ঘ ভাতা নিয়ে নাজেহাল হতে হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের। বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

27
কর্মীদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ

তৃণমূল শাসনকালে এই ফারাক বেড়ে হয়েছে ৪২ শতাংশ।এমনকি কোর্টের নির্দেশও অমান্য করে এড়িয়ে গিয়েছেন। যার ফলে রাজ্যের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। ইতিমধ্যেই রাজ্যে পালাবদল হয়েছে। 

37
বকেয়া মেটাতে চাই হাজার হাজার কোটি টাকা

চলতি মাসের ৯ তারিখ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। এক মাসের মধ্যেই তিনি রাজ্যের কর্মীদের এই প্রসঙ্গে জানাবেন বলেছেন। এই বকেয়া টাকা মেটাতে রাজ্যের চাই হাজার হাজার কোটি টাকা। 

47
মুখে হাসি ফুটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের

এতদিন যে টাকার জন্য আদালতের দ্বারস্থ হতে হতে হয়েছিল বারবার। এবার সেই সময় কাটিয়ে মুখে হাসি ফুটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। দীর্ঘদিন ধরে চলা এই জটিলতা কাটাতে এবার জোড় কদমে কাজ শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদরা।

57
ডিএ-সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক

জানা গিয়েছে ৩০ মে মুখ্যমন্ত্রী ডিএ-সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাতে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে এক বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠক কার্যত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। 

67
একরাশ আশা নিয়ে অপেক্ষায় কর্মীরা

তবে কী এই বছরের পুজোর মধ্যেই বকেয়া ভাতার টাকা দেওয়ার কাজ শুরু হবে? আবারও একরাশ আশা নিয়ে অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা। 

77
সরাসরি বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে

কারণ এর আগে কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি কোনও মুখ্যমন্ত্রী এর আগে বৈঠকে বসেননি। ফলে এবার আশার আলো দেখছেন কর্মীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories