
WB Election 2026 Districtwise Results: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল। উচ্চবর্ণের ভোট থেকে মতুয়া,নমঃশূদ্র, রাজবংশী, আদিবাসী, মহিলা-তরুণ, গ্রাম-শহর- বঙ্গের সব ধরনের মানুষের আশীর্বাদই এবার পেয়েছে গেরুয়া শিবির। সেখানে প্রায় সর্বত্রই বড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যের মোট ৯টি জেলায় তৃণমূল কোন আসন জিততে পারেনি, সেগুলি হল-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং,পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়াতেও তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কলকাতায় গত তিনটি বিধানসভা ভোটে তৃণমূল সব কটি আসনেই জয়ী হয়েছিল। এবার সেখানে শহরের বেশিরভাগ আসনেই জিতেছে বিজেপি। হাওড়া, বীরভূম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা মত তৃণমূলের দুর্গও এবার ভেঙে গিয়েছে। জঙ্গলমহলের সব কটি আসনেই ধরাশায়ী হয়েছে TMC।
গোটা উত্তরবঙ্গে তৃণমূল এবার মাত্র ১৩টি আসন পেয়েছে। উত্তরবঙ্গের চারটি জেলায় খাতাই খুলতে পারেনি মমতার দল। উত্তরবঙ্গে তৃণমূলের উদয়ন ঘোষ থেকে গৌতম দেবের মত নেতারা ধরাশায়ী হয়েছেন। যে জঙ্গলমহলে গতবার দারুণ ফল করেছিলেন মমতা, সেখানেই এবার সব কটি আসনেই পরাস্ত হয়েছেন দিদি। মুর্শিদাবাদে গত বিধানসভায় ২২টি-র মধ্যে ২০টিতেই জিতেছিল তৃণমূল। এবার সেখানে মাত্র ৯টি আসনে জিততে পেরেছে জোড়া ফুল শিবির। নবাবের জেলায় গতবারের চেয়ে চার গুণ বেশি, মোট ৮টি আসনে জিতেছে বিজেপি। কংগ্রেস ও সিপিএম এই জেলা থেকেই খাতা খুলেছে।
তবে মুর্শিদাবাদে 'ম্যান অফ দ্য ম্যাচ' আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ন কবীর। স্টিং কেলেঙ্কারির যোগ্য জবাব দিয়ে হুমায়ন নওদা ও রেজিনগর-দুটি আসন থেকেই জয় পেয়েছেন। তবে ট্র্য়াজিক হিরো অবশ্যই বহরমপুরে হারা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মালদা নিয়ে তৃণমূলের এবার সংশয় ছিল। সেটাই হল। আমের জেলায় তৃণমূল ৬টি আসন পেলেও হু হু করে ভোট কমেছে। নদিয়ায় কোনওরকমে তিনটি আসনে জিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলেও, আগামী দিনে এই জেলায় দিদির দলের মাথা তুলে দাঁড়ানো কঠিন। হুগলি ও পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও একই কথা বলা যায়।
কোন জেলায় সব কটি আসনে হেরেছে TMC-
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং,পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম।
উত্তরবঙ্গ (54টি আসন)
বিজেপি জয়ী: ৪১টি , তৃণমূল জয়ী: ১৩টি
কোচবিহার: ৯ (বিজেপি: ৮, তৃণমূল:১)
আলিপুরদুয়ার: ৫ (বিজেপি:৫, তৃণমূল:০)
জলপাইগুড়ি:৭ (বিজেপি:৭, তৃণমূল:০)
কালিম্পিং: ১ (বিজেপি:১, তৃণমূল:০)
দার্জিলিং: ৫ (বিজেপি:৫, তৃণমূল: ০)
উত্তর দিনাজপুর: ৯ (বিজেপি: ৫, তৃণমূল:৪)
দক্ষিণ দিনাজপুর: ৬ (বিজেপি:৪, তৃণমূল:২)
মালদহ: ১২ (তৃণমূল: ৬, বিজেপি: ৬)
মুর্শিদাবাদ: ২২ (বিজেপি:৮, তৃণমূল:৯, কং:২, সিপিএম:১ অন্যান্য:২)
নদিয়া: ১৭ (বিজেপি:১৪, তৃণমূল: ৩)
দুই ২৪ পরগণা (মোট আসন-৬৪, বিজেপি-৩৩ , তৃণমূল-৩৫, বাম জোট-১)
উত্তর ২৪ পরগণা: ৩৩ (বিজেপি:২২, তৃণমূল:১১)
দক্ষিণ ২৪ পরগণা: ৩১ (বিজেপি: ১১, তৃণমূল: ১৮, আইএসএফ:১)
শহুরে ভোট
কলকাতা: ১১ (বিজেপি:৬, তৃণমূল: ৫)
এক সময়ের তৃণমূল গড়
হাওড়া: ১৬ (বিজেপি:৯, তৃণমূল:৭ )
হুগলি: ১৮ (বিজেপি:১৫, তৃণমূল:৩)
অধিকারী গড়
পূর্ব মেদিনীপুর: ১৬ (বিজেপি:১৬, তৃণমূল:০)
জঙ্গলমহল (মোট আসন: ৪০। বিজেপি: ৩৮, তৃণমূল:২)
পশ্চিম মেদিনীপুর: ১৫ (বিজেপি:১৩, তৃণমূল:২)
ঝাড়গ্রাম: ৪ (বিজেপি:৪, তৃণমূল:০)
পুরুলিয়া: ৯ ( বিজেপি:৯, তৃণমূল: ০)
বাঁকুড়া: ১২ (বিজেপি:১২,তৃণমূল:০)
দুই বর্ধমান (মোট আসন- ২৫, বিজেপি-২৩,তৃণমূল-২)
পূর্ব বর্ধমান: ১৬ (বিজেপি:১৪,তৃণমূল:২)
পশ্চিম বর্ধমান: ৯ (বিজেপি:৯, তৃণমূল:০)
বীরভূম: ১১ (বিজেপি:৬, তৃণমূল:৫ )
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.