WB Elections 2026: দ্বিতীয় দফার ভোটে নজরকাড়া ১৫টি আসন, এগিয়ে কে

Published : Apr 25, 2026, 10:56 PM ISTUpdated : Apr 25, 2026, 11:06 PM IST

WB Elections 2026: আগামী বুধবার দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমানের ১৪২টি আসনে ভোটগ্রহণ। দেখুন শেষ দফা নজরকাড়া ১৫টি আসন কী কী। ভবানীপুর থেকে সিঙ্গুর, গোটা রাজ্যের নজর এই আসনগুলিতে।   

PREV
116
১) ভবানীপুর

Bhabanipur Assembly Constituency

মমতা বন্দ্য়োপাধ্যায় (তৃণমূল) বনাম শুভেন্দু অধিকারী (বিজেপি)

গতবার বিধানসভায় এই আসনে জিতেছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্য়ায় উপনির্বাচনে জেতেন। এবার কঠিন লড়াই। সমানে সমানে টক্কর

216
২) পানিহাটি

Panihati Assembly Constituency

রত্না দেবনাথ (বিজেপি) বনাম তীর্থঙ্কর ঘোষ ( তৃণমূল) বনাম কলতান দাশগুপ্ত (সিপিএম)

আরজি করে খুন ও ধর্ষণ হওয়া মহিলা ডাক্তারের মা রত্না দেবনাথ এই আসনে বিজেপি প্রার্থী। রত্না দেবনাথকে নিয়ে এখানে তীব্র আবেগ তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তুঙ্গে। 

316
৩) শিবপুর

Shibpur Assembly Constituency

রানা চ্যাটার্জি (তৃণমূল) বনাম রুদ্রনীল ঘোষ (বিজেপি)

অভিনেতা রুদ্রনীল চমকে দিতে তৈরি। অন্যদিকে বালি থেকে গতবার জেতা রানা চ্য়াটার্জি এবার তৃণমূলের প্রার্থী। জোর লড়াই করছেন রুদ্র। 

416
৪) বারাসত

Barasat Assembly Constituency

সব্যসাচী দত্ত (তৃণমূল) বনাম শঙ্কর চ্যাটার্জি (বিজেপি)।

সমানে সমানে লড়াই। সাংগঠনিক শক্তি থেকে অঙ্কের বিচার-সবেতেই তুল্যমূল্য লড়াই।

516
৫) উত্তরপাড়া

Uttarpara Assembly Constituency

শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ( তৃণমূল) বনাম (বিজেপি) বনাম দীপাঞ্জন চক্রবর্তী (বিজেপি) বনাম মীনাক্ষি মুখোপাধ্য়ায় (সিপিএম)।

দুই ফুলের সরাসরি লড়াইয়ে সিপিএমের মীনাক্ষি এবার জয়-পরাজয়ে বড় ভূমিকা নিতে পারে।

616
৬) সিঙ্গুর

Singur Assembly Constituency

বেচারাম মান্না (তৃণমূল) বনাম অরূপ কুমার দাস (বিজেপি)

শিল্প, চাকরির দাবিতে ভোট দিতে চলা সিঙ্গুর এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে চলেছে বলে জোর আলোচনা। সেক্ষেত্রে দিদির বিশ্বস্ত সৈনিক বেচারাম মান্নার এবার মাথায় হাত পড়তে পারে।  

716
৭) বারাকপুর

Barrackpore Assembly Constituency

রাজ চক্রবর্তী (তৃণমূল) বনাম কৌস্তভ বাগচী (বিজেপি)

অভিনেতা বনাম আইনজীবী লড়াইটা একেবারে সমানে সমানে। ফোটো ফিনিশ হতে পারে।

816
৮) নোয়াপাড়া

Noapara Assembly Constituency

অর্জুন সিং (বিজেপি) বনাম তৃণাঙ্কুর ভট্টাচার্য (তৃণমূল)

প্রচারে ঝড় তুলে অর্জুন সিং এবার নোয়াপাড়ায় জয়ের ব্যাপারে ফেভারিট।

916
৯) বিধাননগর

Bindhannagar Assembly Constituency

সুজিত বসু (তৃণমূল) বনাম শারদ্বত মুখার্জি (বিজেপি)

ক্য়ান্সার বিশেষজ্ঞ ডাক্তার শারদ্বতের প্রচারে এবার চাপে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু।  

1016
১০) ভাঙড়

Bhangar Assembly Constituency

শওকত মোল্লা (তৃণমূল) বনাম নওসাদ সিদ্দিকি (আইএসএফ)।

কঠিন লড়াই। গতবারের মত নওসাদ এবারও চমকে দিতে পারেন বলে আশা স্থানীয়দের।

1116
১১) উত্তর দমদম

Uttar Dumdum Assembly Constituency

চন্দ্রিমা ভট্টাচার্য (তৃণমূল) বনাম সৌরভ শিকদার (বিজেপি) বনাম দীপ্সিতা ধর (সিপিএম)।

ত্রিমুখি লড়াই। জয়-পরাজয়ে ফ্যাক্টার হতে পারে সিপিএমের ভোট।

1216
১২) যাদবপুর

Jadavpur Assembly Constituency

দেবব্রত মজুমদার (তৃণমূল) বনাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য (সিপিএম) বনাম শর্বরী মুখোপাধ্যায় (বিজেপি)।

একটা সময়ের বাম গড়। এবার ত্রিমুখি লড়াই।

1316
১৩) হাবড়া

Habra Assembly Constituency

জ্যোতিপ্রিয় মল্লিক (তৃণমূল) বনাম দেবদাস মণ্ডল (বিজেপি)

বালু এবার চাপে। ফেভারিট হয়ে নেমেছেন বিজেপির দেবদাস মণ্ডল। প্রচারে বিজেপি নজর কেড়েছে।

1416
১৪) চুঁচুড়া

Chunchura Assembly constituency

দেবাংশু ভট্টাচার্য (তৃণমূল) বনাম সুবীর নাগ (বিজেপি)

দেবাংশুর চিন্তায় অসিত মজুমদারের চাপা ক্ষোভ। অন্যদিকে, প্রচারে ঝড় তুলেছেন বিজেপির সুবীর নাগ। চাপে তৃণমূল। 

1516
১৫) বরানগর

Baranagar Assembly Constituency

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) বনাম সজল ঘোষ (বিজেপি) বনাম সায়নদীপ মিত্র (সিপিএম)।

একেবারে কাঁটে কা টক্কর। বরানগরে সজল চোখে ফিরতে পারেন সায়ন্তিকা। এমন আশঙ্কা করছেন খোদ তৃণমূলের কর্মীরাই। প্রচারে এগিয়ে বিজেপির সজল।

1616
নজরকাড়া বেশ কয়েকটি আসন

এছাড়াও বিশেষভাবে নজরে থাকবে কামারহাটি, রাসবিহারী, মানিকতলা, চৌরঙ্গী, শ্যামপুকুর, ক্যানিং পূর্ব, দমদম, বাগদা, গাইঘাটা, বালি, ভাটপাড়া, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ, বলাগড়, তারকেশ্বর, শ্রীরামপুরের মত আসনগুলির দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories