পঞ্চায়েতে ১১ হাজার শূন্যপদ পূরণ করতে নিয়োগ সংক্রান্ত রুলে বদল আনছে রাজ্য। বর্তমান বিধি অনুযায়ী, পঞ্চায়েতে নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (ডিএলএসসি)। তবে এবার কোনও স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হবে।
পঞ্চায়েতে ১১ হাজার শূন্যপদ পূরণ (WB Gram Panchayat Recruitment 2026) করতে নিয়োগ সংক্রান্ত রুলে বদল আনছে রাজ্য। বর্তমান বিধি অনুযায়ী, পঞ্চায়েতে নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (ডিএলএসসি)। তবে এবার কোনও স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হবে। ইউপিএসসির মতো কোনও সংস্থাকে দিয়ে নিয়োগ করাতে চাইছে রাজ্য। সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনকেই দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
26
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে কিছু নির্দিষ্ট দফতর ও স্থানীয় প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএসসি গঠন করা হয়। এটি কোনও স্থায়ী সাংবিধানিক সংস্থা নয়, বরং সংশ্লিষ্ট দফতরের নিয়োগ বিধি বা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট নিয়োগের জন্য গঠিত হয় একটি কমিটি।
36
আগের সরকারের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। প্রথমবার বাংলায় সরকার গঠনের পর এই বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ করতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার।
46
রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে ১১,১৫৪টি পদ খালি রয়েছে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা বা মহকুমা স্তরে ৫৫৮টি। এই ঘোষণার পরই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ সংক্রান্ত নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করার হার অনেক গুন বেড়ে গিয়েছে। তাই নয়া রুল আনার প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগের কাজ সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত তুলে দিতে চাইছে রাজ্য সরকার।
56
সূত্রের খবর, নিয়োগের ক্ষেত্রে ডিএলএসসি শব্দটি সরিয়ে আনা হবে ‘ইউপিএসসি লাইক অর্গানাইজেশন’ শব্দগুলি। নয়া রুলের ব্যাপারে পর্যালোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মন্ত্রিসভার ছাড়পত্র নিলেই চলবে না। বিধানসভায় পেশ করতে হবে বিষয়টি।
66
আগের সরকার সাড়ে ছয় হাজার পদে নিয়োগের অনুমোদন দিয়েছিল৷ তবে সমস্ত শূন্যপদে একযোগে নিয়োগ না হলে কাজে গতি আসবে না। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনওরকম দুর্নীতি বা অস্বচ্ছতার অভিযোগ না ওঠে, তার জন্য একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া পরিচালনা করার বিষয়ে দফতর চিন্তাভাবনা করছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.