WB Police: পুজোর আগেই পুলিশের শীর্ষ কর্তাদের জন্য ১০টি নতুন গাড়ি, বরাদ্দ রাজ্য সরকারের

Published : Oct 03, 2026, 07:19 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

WB Police: পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তাদের কাজের সুবিধার্থে এবার রাজেয সরকারের তরফে দুর্গাপুজোর আগেই বরাদ্দ হল নতুন গাড়ি। হঠাৎ করে কেন নতুন গাড়ি কিনল সরকার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WB Police: পুজোর মুখে পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকের জন্য ১০টি নতুন ছোট গাড়ি বরাদ্দ করা হল। এই মর্মে ৩০ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, নতুন কেনা ১০টি গাড়ির মধ্যে দুটি গাড়ি বরাদ্দ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি ও আইজিপির জন্য। একটি গাড়ি রাখা হবে PD Reserve হিসেবে। এছাড়াও ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, CID, সাইবার ক্রাইম উইং, সিকিউরিটি, WBPRB, STF এবং ল’ অ্যান্ড অর্ডার শাখার শীর্ষ আধিকারিকদের জন্যও গাড়ি বরাদ্দ করা হয়েছে।

পুজোর আগেই পুলিশের জন্য নতুন গাড়ি বরাদ্দ রাজ্য সরকারের:-

তালিকায় রয়েছে একটি Fortuner, একটি Innova Hycross Hybrid এবং আটটি Innova Crysta। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বরাদ্দ করা গাড়িগুলির রক্ষণাবেক্ষণ ও জ্বালানির খরচ মেটানো হবে পুলিশ হেডকোয়ার্টারের MT Section থেকে।

পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কাজের জন্য নতুন কেনা ১০টি গাড়ি বরাদ্দ করেছে রাজ্য পুলিশ। তবে কেন এই মুহূর্তে নতুন গাড়ি বরাদ্দের সিদ্ধান্ত, নির্দেশিকায় তার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। অর্থাৎ, পুজোর আগে রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ কর্তাদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করল পুলিশ প্রশাসন।

অন্যদিকে, পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল। প্রকাশিত হয়েছে একাধিক পুলিশ আধিকারিকের ট্রান্সফার ও পোস্টিং অর্ডার। মোট ৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, গড়বেতা থানার ওসি এসআই শুভঙ্কর রায়-কে বদলি করে দাসপুর থানার ওসি করা হয়েছে। অন্যদিকে, দাসপুর থানার ওসি এসআই প্রদীপ সিংহ যাচ্ছেন গড়বেতা থানায়। এছাড়াও কোটওয়ালি থানার এসআই দিগন্ত বিশ্বাস-কে জোরাগেড়িয়া আইসির ইনচার্জ এবং জোরাগেড়িয়া আইসির ইনচার্জ এসআই সুভাষ চক্রবর্তী-কে কোটওয়ালি থানায় পাঠানো হয়েছে।

চন্দ্রকোনা রোড বিট হাউসের ইনচার্জ এসআই অনুপ ভট্টাচার্য-কে খড়গপুর লোকাল থানায় এবং কালাইকুণ্ডা বিট হাউসের ইনচার্জ এসআই পরিমল কুম্ভকার-কে চন্দ্রকোনা রোড বিট হাউসে বদলি করা হয়েছে। খড়গপুর লোকাল থানার এসআই মহঃ খাইরুল বারি খান-কে কালাইকুণ্ডা বিট হাউসের ইনচার্জ করা হয়েছে। অন্যদিকে, লাইন ওআর-এ থাকা এসআই পুরুষোত্তম পাণ্ডে-কে দান্তন থানায় এবং দান্তন থানার পিএসআই দেবায়ন জানা-কে সাইবার ক্রাইম থানায় পোস্টিং দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, জনস্বার্থে এই ট্রান্সফার ও পোস্টিং করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

অন্নপূর্ণা কারা পাবে, কারা পাবেন না! এবার বড় ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
Ritabrata Banerjee: নন্দীগ্রামে ‘পা ভাঙা’ নিয়ে বিস্ফোরক মোড়! শুভেন্দুর দাবির পর ঋতব্রতর চাঞ্চল্যকর কথা