WB Rain Alerts: সপ্তাহান্তে ফের দুর্যোগের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণে দফায়-দফায় বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী

Published : Jul 17, 2026, 06:40 AM IST

WB Rain Alerts: সপ্তাহান্তে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজা চারিদিক। আষাঢ়ের শেষবেলায় আকাশের মুখও ভার। উল্টোরথের আগে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।

26
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°সে এর আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশের কাছাকাছি থাকায় বৃষ্টিহীন সময়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

36
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানের জেলাগুলোতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। হিমালয় সংলগ্ন জেলাগুলোতে মৌসুমী বায়ু অত্যন্ত শক্তিশালী রূপ নিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই পাঁচ জেলায় আগামী কয়েকদিন ভারী ৭-১১ সেমি থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

56
আবহাওয়া দফতরের সতর্ক বার্তা

মালদা এবং দুই দিনাজপুরে তুলনামূলক কম হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ধস নামার ঝুঁকি রয়েছে। এছাড়া তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি এলাকায় সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

66
মৎস্যজীবী ও উপকূলবর্তী অঞ্চলের জন্য সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়াগত পরিস্থিতির কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ সাময়িকভাবে ৫৫ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। এবং আবহাওয়া দফতরের পক্ষ থেকে হলদিয়া ও কলকাতা বন্দরে  বিশেষ সতর্কতা জারি রাখা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক থাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories