WB Voter Supplementary List: নির্বাচন আবহে প্রকাশিত চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট, কীভাবে দেখবেন?

Published : Mar 30, 2026, 06:38 PM IST
election commission india assembly election schedule kerala tamil nadu west bengal voting phases announcement

সংক্ষিপ্ত

WB Voter Supplementary List: ভোটের আবহে ফের প্রকাশিত হলো চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট। কত বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB Voter Supplementary List: প্রকাশিত হল চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন বলেছিল, এবার থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে। সেইমতো রবিবার কমিশন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল। এদিন ২ লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, বিবেচনাধীন ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষের নাম বাদ পড়েছে। সবমিলিয়ে নাম বাদ গিয়েছে ৮০ লক্ষের বেশি ভোটারের। চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষের নাম বিবেচনাধীন তালিকা রয়েছে।

কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখছে। গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। এরপর কাল পর্যন্ত আরও ২টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। গতকালই জানানো হয়, এবার থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সেইমতো এদিন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে।

চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় ২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ৪২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। আবার কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় ১৮ লক্ষের নাম বাদ গিয়েছে। অর্থাৎ খসড়া তালিকা থেকে ধরলে এখনও পর্যন্ত ৮১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এখনও ১৮ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হওয়া বাকি। শেষপর্যন্ত কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে কমিশন বলছে , যাদের নাম বাদ পড়ছে, তারা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন আবারও। জানা গিয়েছে, কলকাতাতেই ট্রাইবুনালের অফিস হচ্ছে।

প্রসঙ্গত, বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটার ছিলেন (sir list 2026 west bengal)। তাদের মধ্যে রবিবার পর্যন্ত, ৪০ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কমিশন (sir voter list 2026 west bengal)। 

বাদ গেল ১৮ লক্ষ নাম?

অন্যদিকে, বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম। পাশাপাশি ২০ লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের আগেই সেই নামগুলির নিষ্পত্তি হয়ে যাবে। উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল।

প্রসঙ্গত, এসআইআর-এর চূড়ান্ত এবং খসড়া তালিকা ধরলে ইতিমধ্যেই মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদের খাতায় চলে গেছে। প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়ে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির দায়িত্ব এসে পড়ে বিচারকদের উপর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দিয়ে চরম বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন
West Bengal News: ভোটের আগে ফের কমিশনের মাস্টারস্ট্রোক, ওসি-আইসি পদে বড়সড় রদবদল