
WB Weather Update: কালীপুজোর দিন স্বস্তি পেলেও শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে পরপর তিন দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে।দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে মঙ্গলবার বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।উত্তরের বাকি জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাইফোঁটার দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও বড় আশঙ্কার কথা জানানো হয়নি।
বুধবার কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার থেকে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তার পরের তিন দিনে ধীরে ধীরে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।নভেম্বরেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.