
WB Weather Update: আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কমে গেলেও বিক্ষিপ্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দুই দিনাজপুর, মালদহ বাদে উত্তরের সব জেলায় জারি আছে কমলা সতর্কতা। তেমনই আজ বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে আজ দুর্যোগ উত্তরবঙ্গে।
আজ বৃহস্পতিবার উত্তরের পাঁচ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বইবে ঝোড়া হাওয়াও যে কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। তেমনই উত্তরবঙ্গে আজ আছে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সঙ্গে থাকবে ভ্যাপসা গরম।এই মুহূর্তে নিম্নচাপ কাটলেও বৃষ্টির সম্ভাবনা আছে। আজও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আজ বিকেলের দিকে বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই যাচ্ছে। বর্তমানে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কাটলেও উত্তরবঙ্গে এখনও তা জারি আছে। মালদহ বাদে উত্তরের সব জেলায় জারি আছে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গে আজ আছে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কমে গেলেও বিক্ষিপ্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.