
WB Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম এবং সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ এক বা দুই দফা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই থাকবে।
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা সক্রিয় থাকায় মঙ্গলবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.