আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার মতো জেলায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
সকাল থেকে আকাশের মুখভার। মেঘলা আকাশ প্রায় সর্বত্র। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সকালের দিকে এখনও পর্যন্ত অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে বলে খবর।
26
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সব জেলাতই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে বইয়ে ঝোড়ো হাওয়া।
36
ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে বইতেপারে ঝোড়ো হাওয়া। আজ বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ একাধিক জেলায়।
আজ পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের বাকি জেলাগুলোতে বইবে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে হাওয়া। এমনই খবর আলিপুর সূত্রে।
56
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।
66
রবিবার পর্যন্ত হবে বৃষ্টি। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আরও ৪ দিন অর্থাৎ ৪ মে পর্যন্ত আছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.