
Weather Kolkata: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে গরম ক্রমশ বাড়লেও উত্তরবঙ্গে এই সময় আবহাওয়া থাকবে মনোরম। দোলে গরম বাড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে সঙ্গে হালকা হাওয়াও বইবে। বৃষ্টির পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা। আজ থেকে তাপমাত্রা বাড়বে উত্তরেও। দুই তিন ডিগ্রি বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
সকালের দিকে হালকা শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে সেই আমেজ বজায় থাকবে। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার বা তারপর থেকে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা - ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর পূর্বাভাস, মার্চের প্রথম সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দোলে গরম থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত শুকনো থাকবে আবহাওয়া। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.