কালো করে আসছে আকাশ! বিকেলেই কলকাতা সহ ৬ জেলায় তুমুল বৃষ্টি, কালবৈশাখী! আবহাওয়ার আপডেট

Published : Apr 28, 2026, 03:12 PM IST

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রাজ্য বিধানসভা ভোটের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। তবে মঙ্গলবার প্রায় সারাদিনই মুখ ভার রইল আকাশের। শিলা বৃষ্টি, কালবৈশাখী, দমকা হাওয়া সবই নাকি নাচছে কপালে। কেমন থাকবে আজ বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া, জেনে নিন।

PREV
17

রাত পোহালেই রয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রথম দফা যতটা শুকনো কেটেছে, দ্বিতীয় দফার ভোটে ততটাই দুর্যোগ শুরু হবে বাংলায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস (Weather Update)। ইতিমধ্যে দুর্যোগ কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলার দিকে দিকে।

27

শিলা বৃষ্টি, কালবৈশাখী, দমকা হাওয়া সবই শুরু হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। কালো মেঘে ছেয়ে রয়েছে সমগ্র আকাশ। সেইসঙ্গে অবশ্য ভ্যাপসা গরমও রয়েছে। তবে চিন্তা নেই, কারণ কিছুক্ষণের মধ্যে নামবে তুমুল ঝড় বৃষ্টি।

37

বিকেলেই ধেয়ে আসছে তুমুল ঝড়, বৃষ্টি

হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া হয়েছে।

47

আজও কিন্তু আবহাওয়ার পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। দুপুর বা বিকেলের পর দক্ষিণবঙ্গের কলকাতা সহ বহু জেলায় রয়েছে দুর্যোগের ভ্রূকুটি। জেলায় জেলায় তুমুল বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওড়া জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে।

57

হাঁসফাঁস করা গরম থেকে বেশ অনেকটাই মুক্তি মিলেছে। আগামী দিনে আরও স্বস্তি ফিরবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। এদিন জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি অবধি হতে পারে বলে খবর।

67

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আসলে হাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ মিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে।

77

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এদিকে একটানা দুর্যোগের জেরে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই শান্ত হয়েছে। পাহাড় থেকে সমতল সর্বত্র যেন শীতের আমেজ ফিরে এসেছে। তাপমাত্রা বেশ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তবে এখনই কিন্তু বৃষ্টির ব্রেক নেই। আজ মঙ্গলবারও দুপুর বা বিকেলের পর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories