নিম্নচাপ সরে গেলেও একটি নিম্নচাপ রেখা ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে শুক্র ও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রইল আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার কোনও সম্ভাবনাই নেই। বরং তা চলতেই থাকবে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। বুধবার কোথাও ভারী বৃষ্টি তো কোথাও হয়েছে মাঝারি বৃষ্টি। কলকাতায় হয়েছে মুষলধারে বর্ষণ। বুধবারের পর আজ বৃহস্পতিবারও একইভাবে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
25
নিম্নচাপের অবস্থান
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর সুস্পষ্ট নিম্নচাপ ছিল। তা সরে গিয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এাকায়। কিন্তু, তাতেও স্বস্তি নেই। কারণ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা আছে বাতাসের নিম্নস্তরে, একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা আছে। এই দুয়ের প্রভাব দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।
35
জেলার আবহাওয়া
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার জেরে সারাদিন চলবে বৃষ্টি। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্র ও শনি থেকে কমবে বৃষ্টি। শুক্র ও শনির কোথাও হবে বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও হবে হালকা বৃষ্টি।
তবে, আজ বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সকাল থেকে আকাশ থাকে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হবে। আজ কলকাতার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
55
উত্তরবঙ্গের আবহাওয়া
তেমনই উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরের পাঁচ জেলা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর,মালদাতে হতে পারে ভারী বৃষ্টি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.