Weather Update: আপাতত কাটছে না দুর্যোগ, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, রইল আবহাওয়ার আপডেট

Published : Sep 09, 2026, 06:56 AM IST

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

PREV
16

বর্ষার মরশুম যেন আর শেষ হচ্ছে না। ভাদ্র মাসেও লাগাতার হচ্ছে বৃষ্টি। গতকালও বেলা থেকে চলেছে বৃষ্টি। তেমনই আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, আপাতত কাটছে না দুর্যোগ। আজও চলবে বৃষ্টি।

26

জানা যাচ্ছে, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেলে আপাতত ৩ থেকে ৪ দিন হলকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুধু তাই নয়, আবারও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ একাধিক জেলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

36

আবহাওয়া দফতক জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া ও দীঘার ওপর দিয়ে বিস্তৃত। এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

46

দক্ষিণবঙ্গের বুলেটিন অনুসারে, বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের এক দুটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।

56

আজ কলকাতাতে সকাল থেকে থাকবে মেধলা আকাশ। বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। আগামী কালও থাকবে এমন আবহাওয়া। শুক্রবার কাল থেকে উন্নত হবে আবহাওয়া।

66

তেমনই উত্তরবঙ্গে আজ আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে শুক্রবার থেকে উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories