Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কদিন বৃষ্টি চলবে শহরে?

Published : Jul 24, 2026, 04:02 PM IST

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। হাওয়া অফিস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমলেও, আগামী সপ্তাহে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।

PREV
15

আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণ মাস। কলকাতায় শুক্রবার সকাল থেকে চলছে বৃষ্টি। সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। এই সময় আবহাওয়া নিয়ে এল বিরাট আপডেট। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি, সতর্কতা উত্তরবঙ্গেও, কলকাতায় কদিন চলবে বৃষ্টি?

25

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

35

আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এই চার জেলায় আগামী সপ্তাহে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

45

তেমনই উত্তরবঙ্গে বৃষ্টির আগের থেকে এবার কমবে। আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলোতে। আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আঠে। রবিবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

55

আজ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories