Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?

Published : Aug 15, 2026, 06:03 PM IST

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

PREV
16

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে লাল সতর্কতা। একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।

26

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়েছে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক ঘণ্টায় সেটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা আর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাটি পঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

36

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46

সোমবার সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

56

মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

66

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। সোমবার থেকে কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories