Weather Updated: সপ্তমীর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে দুর্যোগ, দক্ষিণের একাধিক জেলায় জারি সতর্কতা

Published : Oct 17, 2026, 07:02 AM IST

আজ মহা সপ্তমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এবং উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

PREV
15

আজ মহা সপ্তমী। গোটা দিন জুড়ে অনেকেরই আছে প্যান্ডেল হপিং-র পরিকল্পনা। তবে, আজ সব মাটি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ সপ্তমীর দিন একাধিক জেলায় হতে পারে বৃষ্টি।

25

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওড়া, হুগল, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

35

আজ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগবা, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। তবে, আজ কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

45

আজ বিকেলে ভিজতে পারে কলকাতা। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও দুপুরের পর থেকে বদল হবে আবহাওয়া। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, আজ সারাদিন গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

55

তবে, আজ উত্তরে কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইড়ি, কালিম্পং-র কিছু এলাকায় হতে পারে বৃষ্টি। বাকি সব জেলায় আকাশ থাকবে শুষ্ক।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories