Weather Update: ৬০ থেকে ৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ থেকে ঝড়বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

Published : May 30, 2026, 07:00 AM IST

রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, তেমনই উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

PREV
15

কয়েক দিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এই সময় শহর থেকে জেলা- সর্বত্র গরমের জন্য জারি আছে সতর্কতা। মাঝে কয়েকটি জেলায় বিক্ষিপ্তি বৃষ্টি হলেও কমেনি গরম। তবে, আর বেশিদিন না। এবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

25

আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, শনিবার সকাল থেকেই মেঘ মুক্ত রোদ ঝলমনে পরিষ্কার আকাশ দেখা গেলেও হবে বৃষ্টি। আজ ভাসতে পারে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। সেখানে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

45

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বইতে পারে দমকা হাওয়া। আজ প্রায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে হাওয়া। যে কারণে গরম স্বাভাবিকের থেকে কম থাকবে।

55

তেমনই আজ উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। আজ হতে পারে ভারী বৃষ্টি। আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories