হাওয়া অফিস বলছে, রবিবার বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।