বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার সন্ধ্যার পর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।