
বাড়ির পাশে কাঁথির প্রভাত কুমার কলেজে 84 নম্বর বুথে সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, জেতার ব্যাপারে তিনি একশোর মধ্যে ১২০% নিশ্চিত।
বাড়ির পাশে কাঁথির প্রভাত কুমার কলেজে 84 নম্বর বুথে সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, জেতার ব্যাপারে তিনি একশোর মধ্যে ১২০% নিশ্চিত। বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হওয়ার ছাড়া তেমন একটা বড় ধরনের গন্ডগোলের কোন খবর নেই। তবে তার আশঙ্কা বেশ কয়েকটি জায়গায় লোডশেডিং করে ওয়েব ক্যাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে। এগরায় দিব্যেন্দুর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক তরুণ কুমার মাইতি।