WB Assembly Elections 2026: সবচেয়ে বেশি নাম বাদ গিয়েও সর্বাধিক ভোটার মুর্শিদাবাদেই, ২৩ এপ্রিল কতজন ভোট দেবে?

Published : Apr 12, 2026, 11:28 AM IST
West Bengal Assembly Elections 2026 more than 3 crore voters will vote in Phase 1 Murshidabad Has Highest Number of Voters

সংক্ষিপ্ত

West Bengal Assembly Elections Phase 1: প্রথম দফার ভোটগ্রহণের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের মোট ১৫২টি আসনে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই পর্বে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ লক্ষ ১৭১ জন। সবমিলিয়ে প্রথম দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন।

West Bengal Assembly Elections Phase 1: প্রথম দফার ভোটগ্রহণের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের মোট ১৫২টি আসনে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই পর্বে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ লক্ষ ১৭১ জন। সবমিলিয়ে প্রথম দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। আর মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। ৬ এপ্রিল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিনই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছিল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। এসআইআর-এ ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। তা সত্ত্বেও প্রথম দফায় যে ১৬টি জেলায় ভোট হতে চলেছে, তার মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন মুর্শিদাবাদ জেলাতেই। এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫০ লক্ষ ২৬ হাজার ২১৩ জন।

ভোটারের সংখ্যার নিরিখে নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় মোট ৪১ লক্ষ ৬০ হাজার ১৫৪ জন ভোটার রয়েছেন। এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় ৩৭ লক্ষ ৭০ হাজার ৭৯৪ জন ভোটার রয়েছে। সবচেয়ে কম ২ লক্ষ ১ হাজার ৬১৯ জন ভোটার রয়েছেন কালিম্পং জেলায়। দার্জিলিং জেলায় মোট ভোটার রয়েছেন ১১ লক্ষ ১০ হাজার ৪২৫ জন। তার মধ্যে পুরুষ ৫ লক্ষ ৫২ হাজার ৬৪ জন, আর মহিলা ভোটার রয়েছেন ৫ লক্ষ ৫৮ হাজার ৩৩৫। উত্তরবঙ্গে কোচবিহারে ভোটার সংখ্যা ২২.৬৩ লক্ষ, জলপাইগুড়িতে ১৭.১৯ লক্ষ এবং আলিপুরদুয়ারে ১১.৬৪ লক্ষ। দার্জিলিং জেলায় ভোটার রয়েছেন ১১.১০ লক্ষ। উত্তর দিনাজপুরে ১৯.৬৮ লক্ষ এবং দক্ষিণ দিনাজপুরে ১১.৫৯ লক্ষ ভোটার রয়েছে। মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৭.৯১ লক্ষ। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বাঁকুড়ায় ২৯.১৯ লক্ষ, পুরুলিয়ায় ২২.৫২ লক্ষ এবং ঝাড়গ্রামে ৯.১০ লক্ষ ভোটার রয়েছেন। পশ্চিম বর্ধমানে ভোটার সংখ্যা ১৯.৬৫ লক্ষ, আর বীরভূমে ২৬.৯১ লক্ষ।

এদিকে, সোমবারই রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সঙ্গে থাকবেন কমিশনের পদস্থ আধিকারিক অভিনব আগরওয়াল এবং এস বি যোশি। তিনদিনের সফরে পর পর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন জ্ঞানেশ। দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নামবেন তাঁরা। সেখান থেকে সড়কপথেই জেলা সফর করে শেষে কলকাতায় আসবেন। অন্ডাল বিমানবন্দরে নামার পরে সড়ক পথে পশ্চিম বর্ধমানে ঢুকবেন। সোমবার কেবল মাত্র থাকবেন পশ্চিম বর্ধমান জেলাতেই, মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় যাবেন। রাতেই কলকাতা যেতে পারেন ডেপুটি নির্বাচন কমিশনার। এরপর বুধবার সকালের জরুরি বৈঠক করবেন সিইও-র দফতরে। বুধবার রাতেই ফিরে যাবেন দিল্লি।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal News: ডিএ-পিএফ অনিশ্চিত, সিভিক ভলান্টিয়ার-আশাকর্মীরা বেতন পাবেন না!
West Bengal Elections 2026: ভোটের আগেই তৃণমূলের বাড়বাড়ন্ত! প্রচারে নামতেই কৌস্তভের সঙ্গে এইরকম হল