
পুর ৩টে পর্যন্ত রেকর্ড ভোট পড়ল প্রথম দফার ভোটে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ৩টে পর্যন্ত ৭৮.৭৭ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, ৮১.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে, এখানে ৭৪.০৭ শতাংশ ভোট পড়েছে। ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শামসেরগঞ্জে। সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৮৭.৫৩ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৭৭.৮৭ শতাংশ। নন্দীগ্রামে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮১.৩ শতাংশ। ২০২৪ সালের লোকসভা ভোটের সাত দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে। এ বারের ভোটদানের হার সেই তুলনায় ন্যূনতম ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ বেশি। ভোটদানের যে প্রবণতা প্রথম দফায় এখন পর্যন্ত দেখা গিয়েছে, তা থাকলে বিকেল ৫টার মধ্যেই গত লোকসভা নির্বাচনে ভোটদানের হারকে ছাপিয়ে যেতে পারে এ বারের প্রথম দফা।
ভোট গ্রহণ শুরু হওয়ার পরের চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ দুপুরে এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সি-ভিজিল অ্য়াপের মাধ্য়মেও অনেক অভিযোগ জমা পড়েছে। সেই সংখ্যা প্রায় ৩৭৫টি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৬৩৫টি অভিযোগ জমা পড়েছে।
আজ রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। রাজ্যে ১৬টি জেলায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ বলেও দাবি করেছে রাজনৈতিক দলগুলি। তবে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যে অশান্তি ভোটের দিনগুলিতে দেখেছে এবার তার তুলনায় অনেকটাই কম বলে দাবি রাজনৈতিক প্রতিনিধিদের। শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণে একাধিক পদক্ষেপও করেছিল। কোথাও অশান্তি হলে দ্রুত কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিসন সি-ভিজিল অ্য়াপ চালু করেছে। তারা জানিয়েছে নির্বাচনী আচরণবিধি ভাঙা হয়েছে। এমন ঘটনা ঘটলেই অ্য়াপের মাধ্য়মে অভিযোগ করা যাবে। তাতে দ্রুত কমিশন পদক্ষেপও করবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.