West Bengal Assembly Election: কোন স্ট্র্যাটেজিতে বঙ্গ জয় BJP-র? জেনে নিন কেন বাংলায় ফুটল পদ্ম

Published : May 04, 2026, 05:33 PM ISTUpdated : May 04, 2026, 05:42 PM IST

বঙ্গে বিজেপির সাফল্যের পিছনে রয়েছে একাধিক কারণ, যার মধ্যে প্রধান হলো ধর্মীয় মেরুকরণ এবং নিজেদের বহিরাগত তকমা ঝেড়ে ফেলার চেষ্টা। জেনে নিন আর কী কী কারণে বাংলার ভরসা অর্জনে সফল হল বিজেপি?

PREV
18

আদি নেতাদের ওপর ভরসা

ভোটের মুখে দল পরিবর্তন করে থাকে অনেক নেতারাই। কিন্তু, এবার বিজেপি আদি নেতাদের ওপরই বেশি ভরসা করেছে। যে কারণে বিজেপির প্রার্থী তালিকায় এবার আদি নেতাদের সংখ্যাই ছিল বেশি। রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, উমেষ রাই, সঞ্জয় সিং, সুবীর নাগ-র মতো আদি বিজেপি নেতাদের প্রার্থী হিসেবে দেখা গিয়েছে।

28

প্রার্থী তালিকা

এবার বিজেপির প্রার্থী তালিকায় তথাকথিত বুদ্ধিজীবী ও সেলিব্রিটির সংখ্যা ছিল বেশ কম। অনেকের মতে, এটাই বিজেপির জয়লাভের একটি কারণ। প্রতিটি কেন্দ্রে ভূমি পুত্র বা স্থানীয় নেতাদের প্রার্থী করেছে। 

38

প্রচারের কৌশল

শিক্ষক নিয়োগ, কয়লা, গরু পাচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের ভাবমূর্তিতে বড় আঘাত হেনেছে। বিরোধীরা এই ইস্যুগুলো বারে বারে সামনে তুলে আনে বিজেপি। তার প্রভাবই ভোটবাক্সে পড়েছে বলে মনে করেছেন অনেকে।

48

মোদী ম্যাজিক

মোদী ম্যাজিকও এবার কাজ করেছে বলে মনে করছেন অনেকে। ভোটের আগে বাংলায় মোদী কিংবা অমিত শাহের প্রচার বাঙালির মনে আস্থা তৈরি করেছে। তেমনই প্রধানমন্ত্রী বাংলায় এসে গঙ্গাবক্ষে ভ্রমণ করেছেন, কলেজ স্ট্রিটের ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়েছেন, ঝালমুড়ি খেয়েছেন। এই সব থেকে বাংলার মানুষের মনে ভরসা তৈরি হয়েছে।

58

নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া

২০২১ সালের প্রচারে যে ভুলগুলো বিজেপি করেছিল, সেগুলো আর করেনি। আগের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রামণ করেছিল। যা এবারে করেনি। আগে প্রচারে অন্যরাজ্যের নেতাদের দাপাদাপি দেখা যেন। এবারে তা দেখা গেলেও অন্য স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছে। 

68

ধর্মীয় মেরুকরণ

বঙ্গে বিজেপির বিরাট জয়ের অন্যতম কারণ ধর্মীয় মেরুকরণ। লাগাতার হিন্দুত্বের প্রচার, অমিত শাহের অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভয় ধরানো বিজেপির জয়ের অন্যতম কারণ।

78

বহিরাগত তকমা ঝেড়ে ফেলার চেষ্টা

এবার বিজেপি বহিরাগত তকমা ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করেছে। শমীক ভট্টাচার্যের মতো বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করে। জয় শ্রীরামের আগে জয় মা কালী স্লোগান তুলেছে।

88

SIR 

এবার জয়ের ক্ষেত্রে এসআইআর বড় ভূমিকা নিয়েছে। এসআইআর করার ফলে ভেজাল মুক্তি ভোটার তালিকা তৈরি করা সম্ভব হয়েছিল। যার প্রভাব পড়েছে এবারের নির্বাচনে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories