Published : May 04, 2026, 06:30 AM ISTUpdated : May 04, 2026, 09:48 PM IST

West Bengal Assembly Election Results 2026 Live Updates: মমতার ফের হার, নন্দীগ্রামের পর ভবানীপুরেও জয় শুভেন্দুর

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল ২০২৬-এর সরাসরি আপডেট: ভোট গণনার রিয়েল-টাইম গতিপ্রকৃতি, আসনভিত্তিক ফলাফল এবং তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি (BJP), কংগ্রেস ও বামফ্রন্টের দলভিত্তিক অবস্থান, ফলাফল সম্পর্কে বিস্তারিত জানুন। পশ্চিমবঙ্গের মানুষ পরবর্তী সরকার নির্বাচন করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে সর্বশেষ আপডেটগুলো অনুসরণ করুন। ভোটের সরাসরি গণনা, অগ্রগতির খবর এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গেই থাকুন।

 

09:48 PM (IST) May 04

টালিগঞ্জে হার অরূপ বিশ্বাসের

টালিগঞ্জ বিধানসভা নির্বাচনে হেরে গেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী।

09:35 PM (IST) May 04

ভবানীপুরে জয় শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরেও মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসনেও জয় পেলেন।

08:16 PM (IST) May 04

ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৬ রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

07:57 PM (IST) May 04

বরানগরে জয়ী সজল ঘোষ

বরানগর বিধানসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সায়ন্তিকা।

07:48 PM (IST) May 04

পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে, বললেন মোদী

'পশ্চিমবঙ্গে প্রথমবার ভোটে বন্দুকের বদলে মানুষের কণ্ঠস্বর শোনা গিয়েছে। বাংলায় গণতন্ত্রের জয় হয়েছে। সব রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা হোক। আসুন, হিংসার অন্তহীন চক্রকে চিরকালের জন্য শেষ করি। কে কাকে ভোট দিয়েছেন সে কথা না ভেবে বাংলার সেবার জন্য কাজ করি,' বললেন নরেন্দ্র মোদী।

07:44 PM (IST) May 04

বাংলার উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি মোদীর

'আমি বাংলার সব মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন-রাত পরিশ্রম করবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সঙ্কেত দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

07:41 PM (IST) May 04

বাংলায় নতুন সূর্যোদয়, বার্তা মোদীর

'৪ মে সন্ধে হয়ে গেলেও, আজ বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে। অনেক প্রজন্ম এর অপেক্ষায় ছিল,' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

07:39 PM (IST) May 04

আজ থেকে বাংলা ভয়মুক্ত, বার্তা মোদীর

'আজ থেকে বাংলা ভয়মুক্ত। বাংলা উন্নয়নে সামিল হচ্ছে। বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে,' বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

07:37 PM (IST) May 04

শিবপুরে জয় রুদ্রনীল ঘোষের

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

07:30 PM (IST) May 04

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম, বার্তা মোদীর

গত বছর বিহারে বিধানসভা নির্বাচনে জয়ের পর গঙ্গার প্রবাহের কথা বলেছিলেন। সোমবার সে কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী বললেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এখন সব জায়গায় পদ্ম ফুটে আছে।

07:26 PM (IST) May 04

পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক

'পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক। আমাদের দেশের সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হয়েছে,' বললেন নরেন্দ্র মোদী।

07:23 PM (IST) May 04

বাংলার মানুষ নতুন ইতিহাস রচনা করেছেন, বার্তা মোদীর

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর বিজেপি সদর দফতেরে বাঙালি সাজে গিয়ে ভাষণ দিতে উঠে প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলার মানুষ আজ নতুন ইতিহাস রচনা করেছেন।

07:18 PM (IST) May 04

রাসবিহারীতে জয় স্বপন দাশগুপ্তর

দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে হারিয়ে জয় পেলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

07:15 PM (IST) May 04

ইন্ডিয়া জোট ভেঙে যাবে, কটাক্ষ বিজেপি সভাপতির

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর ইন্ডিয়া জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কটাক্ষ বিজেপি সভাপতি নীতীন নবীনের।

07:06 PM (IST) May 04

দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ জয়ের পর আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর

07:05 PM (IST) May 04

ধুতি-পাঞ্জাবি পরে বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদী

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ার পর বাঙালি সাজে ধুতি-পাঞ্জাবি পরে দিল্লিতে বিজেপি সদর দফতরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

06:57 PM (IST) May 04

বাগদায় জয়ী বিজেপি

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে হারিয়ে জয় বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের।

06:47 PM (IST) May 04

হিঙ্গলগঞ্জে এগিয়ে রেখা পাত্র

উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ব্যবধান বাড়িয়ে নিল। বিজেপি প্রার্থী রেখা পাত্র ১৭ রাউন্ড গণনার শেষে ৩,২৯২ ভোটে এগিয়ে গেলেন। 

06:45 PM (IST) May 04

জলপাইগুড়ি সদর বিধানসভার গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল বিজেপি-র

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই জলপাইগুড়ি সদর বিধানসভার গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি।

06:36 PM (IST) May 04

বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল বিজেপি

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বীরভূম জেলার লাভপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল বিজেপি।

06:20 PM (IST) May 04

বারুইপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি-র পতাকা লাগিয়ে দিয়ে ভাঙচুর ও তালা লাগানোর অভিযোগ উঠল।

06:11 PM (IST) May 04

বাগদায় এগিয়ে সোমা ঠাকুর

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর।

06:07 PM (IST) May 04

মেখলিগঞ্জে পরেশ চন্দ্র অধিকারীর হার

কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হেরে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী।

05:53 PM (IST) May 04

চুঁচুড়ায় জয় বিজেপি-র

হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে দিলেন।

05:48 PM (IST) May 04

রানিগঞ্জে জয়ী বিজেপি

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১৭,৭৮৬ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী পার্থ ঘোষ।

05:46 PM (IST) May 04

নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয় পেলেন শুভেন্দু অধিকারী।

05:45 PM (IST) May 04

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট গণনা স্থগিত

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ৩০ মিনিট ধরে স্থগিত ভোট গণনা। গণনা কেন্দ্রে আছেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

05:43 PM (IST) May 04

ধূপগুড়িতে বিজেপি কর্মীকে মার

বিধানসভা নির্বাচনে একের পর এক কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হারের খবর আসার মধ্যেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষ ! আহত এক ব্যক্তি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ। ধুপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডের বর্মন পাড়া অঞ্চলের ঘটনা।

05:38 PM (IST) May 04

সামশেরগঞ্জে জয়ী বিজেপি

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৭,৫৮৭ ভোটে জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ নূর আলম।

05:37 PM (IST) May 04

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জয়ী বিজেপি

পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রে ১১,১৭৮ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী অরুণ হালদার।

05:34 PM (IST) May 04

কামারহাটিতে জয় মদন মিত্রর

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ৫,০০০-এরও বেশি ভোটে জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।

05:32 PM (IST) May 04

রানিবাঁধ বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি

বাঁকুড়া জেলার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রে ৫২,২৬৯ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু।

05:28 PM (IST) May 04

শালতোড়ায় ফের জয় চন্দনা বাউড়ির

বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভা কেন্দ্রে ফের জয় পেলেন বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি। তাঁর জয়ের ব্যবধান ৩২,১৩৫।

05:25 PM (IST) May 04

ফিরহাদ হাকিমের জয়

কলকাতা বন্দর কেন্দ্রে ৫৬,০০০-এরও বেশি ব্যবধানে জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যের বিদায়ী মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

05:22 PM (IST) May 04

পানিহাটিতে জয়ী অভয়ার মা

উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে ২২,০০০-এরও বেশি ভোটে জয় পেলেন আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথ।

05:19 PM (IST) May 04

মালদার সুজাপুর কেন্দ্রে জয় তৃণমূল কংগ্রেসের

মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে ৬০,২৮৭ ভোটে জয় পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন।

05:18 PM (IST) May 04

নদিয়া জেলার নাকাশিপাড়ায় জয় বিজেপি-র

নদিয়া জেলার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে ১৭,৩২৭ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু দে।

05:14 PM (IST) May 04

দার্জিলিং বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি

দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ৬,০৫৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নোমান রাই।

05:12 PM (IST) May 04

মুর্শিদাবাদের বড়ঞায় জয়ী বিজেপি

মুর্শিদাবাদ জেলার বড়ঞা কেন্দ্রে ২২,৩০০ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি।

05:10 PM (IST) May 04

উত্তর ২৪ পরগনার খড়দায় জয়ী বিজেপি

উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রে ২৪,৪৮৬ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী।


More Trending News