
পাখির চোখ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। আর সেই লক্ষ্য মাথায় রেখেই বিজেপি এবার রাজ্যে প্রচার যুদ্ধে সামিল করতে চাইছে দলের তারকা সদস্যদের। নয় নয় করে বিজেপি ৪০ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করেছে। যারমধ্যে রয়েছে হেমা মালিনী থেকে শুরু করে কঙ্গনা রানাউত।
রবিবার সন্ধ্যায় বিজেপি যে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করেছে সেখানে প্রথমেই নাম রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। যদিও ইতিমধ্যেই মোদী-শাহ রাজ্যে একাধিকবার প্রচারে এসেছেন। অমিত শাহতো জানিয়ে দিয়েছেন ভোট উপলক্ষ্যে তিনি বঙ্গে ১৫ দিন থাকবেন। যাইহোক এছাড়াও প্রচারকের তালিকায় রয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা, রেখা গুপ্তা, হেমন্ত বিশ্বশর্মার মত দলের প্রথম নেতা-নেত্রীরা। এছাড়াও তালিকায় নাম রয়েছে, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুরের মত সেলিব্রিটি বিজেপি নেতার। বিজেপির হয়ে রাজ্যে প্রচারে আসতে পারেন, সম্রাট চৌধুরী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশাল, বিপ্লবকুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, অন্নপূর্ণা দেবী, জেপি নাড্ডাও।
ভোট প্রচারে আসা প্রচারকের তালিকায় রয়েছে সাত মুখ্যমন্ত্রীর নাম। স্টার প্রচারক হিসেবে মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, লিয়েন্ডার পেজ বঙ্গে আসছেন। বাংলার নেতাদের মধ্যে রয়েছেন, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্তকুমার রায়, মনোজ টিগ্গা, বিজন গোস্বামী।
তবে কোন তারকা কোথায় প্রচার করবেন তা এখনও প্রকাশ করেনি বিজেপি। বিজেপির লম্বা প্রচারকের তালিকা থেকে স্পষ্ট এই বিধানসভা নির্বাচনকে ডু অর ডাই ম্যাচ হিসেবে দেখছে বিজেপি। তবে বিজেপির এই সেলিব্রিটি প্রচারকের তালিকা দেখে অবশ্যই খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের একাংশের মতে বিজেপির সংগঠন অনেকটাই দুর্বল। আর সেই কারণেই সেলিব্রিটি এনে ভোটের প্রচার করতে হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.