দ্বিতীয় দফার ১৫ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত, শনিবারই হবে ভোট, ফলতা নিয়ে ঝুলে সিদ্ধান্ত

Published : May 01, 2026, 06:21 PM ISTUpdated : May 01, 2026, 06:39 PM IST
West Bengal assembly elections 2026 EC orders repoll in 15 booths in Magrahat Paschim and Diamond Harbour

সংক্ষিপ্ত

দ্বিতীয় দফার ভোটগ্রহণে ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি। সব মিলিয়ে মোট ১৫টি পুনর্নির্বাচন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। শনিবারই এই বুথগুলিতে পুননির্বাচন হবে।

দ্বিতীয় দফার ভোটগ্রহণে ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি। সব মিলিয়ে মোট ১৫টি পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। শনিবারই এই বুথগুলিতে পুননির্বাচন হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে গত ২৯ এপ্রিল এই বুথগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল; কিন্তু নির্বাচন কমিশন ‘জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ৫৮(২) ধারা অনুযায়ী সেই ভোট বাতিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রিটার্নিং অফিসার (RO) এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট বুথগুলির ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভোটগ্রহণ ও যাচাই-বাছাইয়ের সময় কারচুপির অভিযোগ পাওয়ার পর নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনর্নির্বাচন কোন কোন বুথে?

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) বিধানসভা

উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)।

১৪৩ নম্বর ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা

বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন হবে।

তবে, ফলতা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে যে, ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্র সম্পর্কিত অভিযোগের রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। ফলতার রিপোর্ট থেকে স্পষ্ট হবে যে অন্য কোনও বুথে পুনর্নির্বাচন প্রয়োজন আছে কি না। নির্বাচন কমিশনের দলগুলো জেলাগুলো থেকে আসা অভিযোগ এবং ভোটকেন্দ্রগুলো থেকে পাওয়া রিপোর্টগুলি ক্রমাগত পর্যালোচনা করছে। ফলতা বিধানসভা কেন্দ্রের প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচন করা হোক। স্ক্রুটিনির পর নির্বাচন কমিশনের কাছে এমনই প্রস্তাব পাঠিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

কমিশন সূত্রে খবর, ফলতায় স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিলএকাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগিয়ে প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে। প্রিসাইডিং অফিসার দুপুর ১টায় জানান, টেপ তুলে দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে ওই বুথগুলিতে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। দুপুর ১টা পর্যন্ত ভোটারদের কাছে একটি মাত্র দল ছাড়া অন্যত্র ভোট দেওয়ার আর কোনও উপায় ছিল না। তাই এই বুথগুলিতে পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Murshidabad News: ভোটের পরেই ‘খেলা’ শুরু শাসকের? অধীরকে মালা পরানোর শাস্তিতে টিউবওয়েল তুলে নিল
Tapas Roy: স্ট্রং রুম কাণ্ডে তৃণমূলের নাটক রুখে দিয়ে কুণালদের ধুয়ে দিলেন তাপস